সিরিজ জয়ের হাতছানি নিয়ে বোলিংয়ে বাংলাদেশ

আপডেট : ২৩ মার্চ ২০২২, ০৫:৫৬ পিএম

বাংলাদেশ-সাউথ আফ্রিকা ওডিআই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে প্রথম বারের মতো সাউথ আফ্রিকায় সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে। এমতাবস্থায় শেষ ওয়ানডেতে টস হেরে প্রথমে বোলিংয়ে সফরকারী বাংলাদেশ।

প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে এখন ১-১ সমতা। তাই তৃতীয় ওয়ানডেটি সিরিজ নির্ধারণী ম্যাচে রূপ নিয়েছে।

রাঘব বোয়াল শিকারে পটু বাংলা। তারপরও সাউথ আফ্রিকায় সিরিজ শুরুর আগে আন্ডারডগ ছিল টাইগারদের তকমা। প্রথম ম্যাচেই ঘুরে যায় পাশার দানটা।

সেঞ্চুরিয়নে সাকিবের ৭৭, ইয়াসির-লিটনের হাফ শতক। প্রোটিয়াদের পতন। জোহানেসবার্গে সাউথ আফ্রিকান পেসারদের দাপট। ভেঙে যায় বাঘেদের পথ।

বাংলাদেশ দলের ঐতিহাসিক জয়ের মঞ্চ সেঞ্চুরিয়নে এই শেষ ম্যাচটা। তাই বেড়েছে প্রথম বার সাউথ আফ্রিকায় সিরিজ জয়ের প্রত্যাশা।

তামিমের দল প্রমাণ করেছে যদি তারা খেলে সেরা ক্রিকেট, তবে প্রবল প্রতিদ্বন্দ্বীদেরও মাথা হয়ে যায় হেঁট। কিন্তু যদি উইকেটে বাউন্স থাকে বাড়তি, তবে টাইগাররা ব্যাটাররা হারায় গতি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আরও পড়ুন: ব্যাটারদের ব্যর্থতায় ভারতবধ হলো না বাঘিনীদের

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ইয়ানেমান মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), কাইল ভেরেইনা, রাসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, লুঙ্গি এনগিডি।


একাত্তর/আরএ

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সের সবুজ ঘাসের পিচে শুরুটা হয়েছিল রীতিমতো দুঃস্বপ্নের মতো। কাগিসো রাবাদার আগুনে বোলিংয়ের সামনে মাত্র ২২ রানেই ৩ উইকেট হারিয়ে যখন ধুঁকছিল বাংলাদেশ, ঠিক সেখান থেকেই...
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে শুরুতেই বিপদে পড়েছে বাংলাদেশ। কাগিসো রাবাদার বোলিং তোপে ২২ রান তুলতেই তিন উইকেট হারিয়েছে স্বাগতিকেরা। বাংলাদেশের তিনটি উইকেটই তুলে নিয়েছেন এই দক্ষিণ...
শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর বাংলাদেশ ফুটবল দলের ডানা জুড়ে ভেসে বেড়ানোর কথা ছিল। কিন্তু ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলের হেরে সেই স্বপ্ন এখন...
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে জাতীয় স্টেডিয়ামের ঘাসেই মুখ ঢেকে বসে পড়েছিলেন। এরপর ড্রেসিংরুম পেরিয়ে যখন মিক্সড জোনে সাংবাদিকদের মুখোমুখি হলেন, বাংলাদেশ দলের পোস্টার বয় হামজা চৌধুরীর চোখেমুখে তখনো...
যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি পার্ল হারবার হামলার অন্যতম প্রাচীন এবং প্রবীণতম জীবিত মার্কিন সামরিক ভেটেরান ফ্রিমান জনসন ১০৬ বছর বয়সে পরলোকগমন করেছেন। গত শনিবার  ম্যাসাচুসেটসের সেন্টারেভিলে নিজের বাসভবনে...
রাজধানীর মিরপুর, মহাখালী এবং বাড্ডা এলাকায় মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে ৯টা থেকে রাত ১০টা ২০ মিনিটের মধ্যে পৃথক এই তিনটি ঘটনায় নগরজুড়ে...
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ ও স্থানীয় সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
গোপালগঞ্জে চলমান অস্থিরতা, নাশকতা এবং বিশৃঙ্খল কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিরোধে সরকারের কাছ থেকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ দাবি করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর