নীলফামারীতে শুরু টেনিস কমপ্লেক্স নির্মাণ

আপডেট : ২৪ মার্চ ২০২২, ০৮:৪২ পিএম

নীলফামারীতে শুরু হয়েছে টেনিস কপ্লেক্স নির্মাণ কাজ। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে শহরের উন্মুক্ত মঞ্চ চত্বরে ভিত্তিপ্রস্ত স্থাপনের মধ্য দিয়ে টেনিস কপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধন করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর।

২৫টি জেলা সদরে বিদ্যমান টেনিস অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় নীলফামারী জেলা সদরে এক কোটি ৪০ লাখ ৮৩ হাজার টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে টেনিস কপ্লেক্স। কাজটি বাস্তবায়ন করছে জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা দেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি  প্রকৌশলী এস.এম শফিকুল আলম ডাবলু, বাংলাদেশ জাতীয় ফুটব দলের সাবেক অধিনায়ক ও নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন মুন, জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প প্রকৌশলী মো. হেদায়েতুল হক মির্জা প্রমুখ।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন মুন জানান, এক কোটি ৪০ লাখ ৮৩ হাজার টাকা ব্যয়ে নিমাণাধিন কমপ্লেক্সের মধ্যে রয়েছে একটি টেনিস কোর্ট, এক তলা বিশিষ্ঠ প্যাভিলিয়ন ভবন, একটি সারফেস ড্রেন, প্রধান ফটক ও টেনিস কোর্টের চারদিকে গ্রীল ফেন্সিং।

জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প প্রকৌশলী মো. হেদায়েতুল হক মির্জা জানান, চলতি বছরের জুন মাসের মধ্যে নির্মান কাজটি সম্পন্ন হবে। নির্মাণ কাজটি বাস্তবায়ন করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান এস.এ এণ্টারপ্রাইজ। 


একাত্তর/এসএ

মাত্র ১৫ বছর বয়সেই টেনিস দুনিয়ায় নিজের আগমনী বার্তা দিয়ে রেখেছিলেন রুশ টেনিস বিস্ময় মিরা আন্দ্রেভা। আর ১৯ বছর বয়সে পা রাখতেই নিজেকে প্রতিষ্ঠিত করলেন গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হিসেবে। শনিবার...
স্পেনের রাজধানী মাদ্রিদে সোমবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে ক্রীড়া বিশ্বের অস্কারখ্যাত 'লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস' অনুষ্ঠিত হয়েছে। টেনিস তারকা কার্লোস আলকারাজ ও আরিনা সাবালেঙ্কা যথাক্রমে...
টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা বাংলাদেশের নারী ফুটবল দলকে এক কোটি পুরস্কার দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়।
দীর্ঘদিন দেশের ক্রিকেট প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর, এবার গোটা দেশের ক্রীড়াঙ্গনের প্রধান হলেন নাজমুল হাসান পাপন। যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পেয়ে রোববার সচিবালয়ে অফিসও শুরু করেছেন তিনি।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর