১১ বলে টি-২০ জয়ের ম্যাচে সবচেয়ে কম বয়সে হ্যাট্রিক

আপডেট : ২৫ মার্চ ২০২২, ০৯:০৭ পিএম

মাত্র ১১ বলে টি-২০ ম্যাচ জিতে ক্রিকেট রেকর্ড বুকে নাম লেখিয়েছে সংযুক্ত আরব আমিরাত নারী ক্রিকেট দল।  বৃহস্পতিবার (২৪ মার্চ) এমনই অবাক করা রেকর্ডের সাক্ষী থাকলো ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ড। 

জিসিসি ওমেনস টি-২০ চ্যাম্পিয়নশিপের ১১তম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হয় সৌদি আরব। সেই ম্যাচেই সৌদিকে ১০৯ বল বাকি থাকতে ১০ উইকেটের বিশাল ব্যাবধানে পরাজিত করে আমিররাত।

টস জিতে আমিরাত শুরুতে ব্যাট করতে পাঠায় সৌদিকে। ১২.৩ ওভারে সৌদি মাত্র ২৫ রানে অল-আউট হয়ে যায়। তাদের ৬ জন ব্যাটার রানের খাতাই খুলতে পারেননি। ওপেন করতে নেমে দলের হয়ে সব থেকে বেশি ৬ রান করেন ক্যাপ্টেন শেরিল সেউসুনকর। ২৩ বলের ইনিংসে তিনি একটি বাউন্ডারি হাকান। এছাড়া আমনা খান ১টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৫ রান করে আউট হন। মাইরা খান করেন ২ রান। নাজবা আক্রম ও রিদা সায়েদা ১ রান করে যোগদান রাখেন। ১০ রান আসে আমিরাতের দেওয়া অতিরিক্তর সুবাদে।

এই ম্যাচে আমিরাতের হয়ে হ্যাটট্রিক করেন ১৫ বছরের লাবণ্য কেনি। এখনো স্কুলের গণ্ডি না পেরোনো লাবণ্য এই মুহূর্তে দশম শ্রেণীর ছাত্রী। এই ম্যাচের বোলিং নৈপুণ্যে সব থেকে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাটট্রিক করার বিশ্বরেকর্ড গড়েন তিনি। কেনি ২ ওভারে ৩ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। এছাড়া ২ রানে ২ উইকেট নিয়েছেন সুরক্ষা কোট।

সৌদির দেওয়া সহজ লক্ষ্য তাড়া করতে নেমে আমিরাত ১.৫ ওভারে কোনও উইকেট না হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় ২৬ রান তুলে নেয়। লাবণ্য ২টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ১২ রান করে অপরাজিত থাকেন। ১টি বাউন্ডারির সাহায্যে ৪ বলে ৭ রান করে নট-আউট থাকেন সামাইরা। ৭ রান আসে অতিরিক্ত হিসেবে। ম্যাচের সেরার পুরষ্কার পেয়েছেন লাবণ্য।

এর আগে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে ১৩ বলে ম্যাচ জিতেছিল কুয়েত। এই ম্যাচের মধ্য দিয়ে সেই রেকর্ডও ভেঙে দেয় আমিরাত।


একাত্তর/এসএ


এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর