পুত্র সন্তানের বাবা হলেন ক্রিকেটার নাসির

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ০৯:২৫ পিএম

ক্রিকেটার নাসির-তামিমার বিয়ে নিয়ে জল কম গড়ায়নি। সেই জল এখনো জমে আছে আদালতে। এরই মধ্যে সুখবর দিল এই দম্পতি। গত ৮ এপ্রিল ছেলে সন্তান এসেছে তাদের কোলজুড়ে।

সোমবার (১৮ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন নাসির নিজেই। সেইসাথে দেশবাসীর কাছে দোয়া চান নাসির-তামিমা দম্পতি।

এই দম্পতির কোলজুড়ে যে নতুন সদস্য আসছে সেটা জানা গেছে গত ২৫ ফেব্রুয়ারি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের স্ত্রী তামিমা তাম্মীর বেবি বাম্পের ছবি পোস্ট করে সবার কাছে দোয়া চেয়েছিলেন এই বাংলাদেশি ক্রিকেটার।

আরও পড়ুন: পুলিশ তেল খরচ চাইলে ট্রিপল নাইনে কল করার অনুরোধ

প্রসঙ্গত, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর বিতর্ক ওঠে এই ক্রিকেটারকে ঘিরে। তামিমা তার আগের স্বামীকে তালাক না দিয়ে নাসিরকে বিয়ে করেছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় মামলা করেন তামিমার আগের স্বামী রাকিব হাসান।

তামিমা পেশায় কেবিন ক্রু। কাজ করেন বিদেশি একটি এয়ারলাইনসে।


একাত্তর/আরএ

পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তাঁর দীর্ঘদিনের রূপসী সঙ্গী জর্জিনা রদ্রিগেজের প্রেমজীবন ঘিরে ভক্তদের কৌতূহলের শেষ নেই। অবশেষে সম্পর্কের এক দশক পর, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
সপ্তাহান্তজুড়ে পর্তুগালের ফুঞ্চল শহরের অলিতে-গলিতে গুঞ্জন আর জল্পনা-কল্পনার পারদ ছড়িয়েছিল তুঙ্গে! ভক্তদের মনে একটাই প্রশ্ন, অবশেষে কি শুভ পরিণয় সম্পন্ন করতে যাচ্ছেন ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো...
প্রায় এক দশক ধরে একসাথে সংসার, পাঁচ পাঁচটি সন্তান আর ফুটবল বিশ্বে সবচেয়ে গ্ল্যামারাস ও প্রভাবশালী জুটি হিসেবে রাজত্ব করার পর, অবশেষে কি শুভ পরিণয় ঘটতে চলেছে? ভক্তদের বহুদিনের কাঙ্ক্ষিত প্রশ্নের...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর