শ্রীলংকা ম্যাচের আগেই ইনজুরিতে মুশফিক-মিরাজ

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ০৭:৫৭ পিএম

শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে ইনজুরিতে পড়েছেন বাংলাদেশের ব্যাটার মুশফিকুর রহিম এবং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

রোববার (২৪ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বিকেএসপি চার নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলার সময় ইনজুরিতে পড়েন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলা এই দুই ক্রিকেটার।

আগামী মাসে ঘরের মাঠের বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের টিম ম্যানেজার মোহাম্মদ রফিক বলেন, মুশফিকের ইনজুরির জায়গায় বরফ দেয়া হয়েছে। তবে ঢাকায় ফিরেই তার অবস্থা সম্পর্কে জানতে পারবো। মিরাজের কনিষ্ঠ আঙুলে ইনজুরি আছে। ব্যাথা পাওয়া জায়গায় একটি ফ্র্যাকচার ছিল। সব পরীক্ষা-নিরীক্ষার পর মিরাজের বিষয়ে পরিষ্কার বলতে পারবো আমরা।

জানা যায়, ম্যাচের ১৭তম ওভারে প্রাইম ব্যাংকের ওপেনার তামিম ইকবালের ক্যাচ নিতে গিয়ে আঙুলের গুরুতর ইনজুরিতে পড়েন মিরাজ। পরে তাকে দ্রুত ড্রেসিংরুমে নেয়া হয় এবং বিকেএসপির স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসার পর তার হাতে ব্যান্ডেজ দেখা যায়।

ইনিংসের ১০ম ওভারে বাউন্ডারি লাইনে ক্যাচ নিতে  গিয়ে বাঁ-পায়ের গোড়ালির ইনজুরিতে পড়েন মুশফিকুর। ড্রেসিংরুমে নিয়ে তার পায়ে বরফ দেয়া হয়।

প্রসঙ্গত, শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দলে রাখা হয়েছে মুশফিকুর রহিম এবং মেহেদি মিরাজকে। আগামী ১৫ মে থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট।

আরও পড়ুন: আইপিএলের প্লে-অফ ম্যাচের ভেন্যু চূড়ান্ত

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, গুরুতর নয় তাদের ইনজুরি। মিরাজের আঙুলে ইনজুরি রয়েছে, যা সেরে উঠতে ৮ থেকে ১০ দিন সময় লাগবে। তাই আমরা প্রথম ম্যাচ থেকেই তাকে পাবার আশা করি। মুশফিকুর রহিম সম্পর্কে, আমরা এখনও আনুষ্ঠানিক কিছু জানিনি। আমি যতদূর জানি তাতে আঘাতের গুরুত্ব সর্ম্পকে ২৪ ঘণ্টা পরই জানা যাবে।


একাত্তর/আরএ

দীর্ঘদিন ওয়ানডে ফরম্যাট থেকে দূরে থাকা খেলোয়াড়দের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। ওমরাহ হজ পালন শেষে দেশে ফেরার পথে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার...
টেস্ট ক্রিকেটে এখনো পর্যন্ত মাত্র ৮৪ জন ক্রিকেটার ১০০ টেস্ট খেলার কীর্তি গড়তে পেরেছেন। মুশফিকুর রহিম তাদের একজন।
মুশফিকুর রহিমের শততম টেস্টে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর