বাংলাদেশ দলে লবিংয়ের সুযোগ নেই: মাশরাফি

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১১:০৫ এএম

পেসার আবু জায়েদ রাহির অভিযোগ উড়িয়ে দিয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশ দলে সুযোগ পেতে লবিংয়ের কোন সুযোগ নেই।

মাশরাফি জানান, এই মুহূর্তে দেশের পেস বোলিং বিভাগে দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা চলছে। এটাই বাংলাদেশ দল থেকে রাহীর বাদ পড়ার বড় কারণ। খবর বাসসের।

শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাদ পড়ার কারণে অসন্তোষ প্রকাশ করেছিলেন রাহি।

তিনি জানান, জাতীয় দলে তার পক্ষে কথা বলার মতো কেউই নেই। তাই দল থেকে বাদ পড়েন তিনি।

একসময় টেস্ট দলের পেসারদের মধ্যে প্রথম পছন্দ ছিলেন রাহি। কিন্তু সাম্প্রতিক শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদের মতো পেসারদের আবির্ভাবের কারণে শেষ দু’টি সিরিজে খেলার সুযোগ পাননি রাহি।

শেষ পর্যন্ত ঘরের মাঠের সিরিজ থেকে রাহির বাদ পড়ার কারণ হিসেবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর ব্যাখ্যা ছিলো এমন, দেশের উইকেটে সুইং বোলার হিসাবে ভালো করার সুযোগ খুবই কম রয়েছে রাহির। বোলিংয়ে খুব বেশি গতি না থাকা রাহির বাদ পড়ার আরো একটি কারণ।

মাশরাফি এ বিষয়ে বলেন, অনেকের ধারণা, জাতীয় দলে লবিং আছে। এখানে তেমন কিছুর কোন সুযোগই নেই। যদি আপনি পারফর্ম করেন, তবে আপনি খেলবেন। দিন শেষে বলতে হয়, আবেগের কোন স্থান নেই। এটি একটি সম্পূর্ণ পেশাদার জায়গা, আপনাকে শতভাগ পেশাদার হতে হবে। আমাদের পারফর্ম করতে হবে।

রাহির জায়গায় দলে নেয়া হয়েছেন নতুন মুখ রেজাউর রহমান রাজাকে। জাতীয় দল থেকে রাহির বাদ পড়াটা হতাশাজনক বলে মনে করেন মাশরাফি। তার বিশ্বাস, নিজের সেরাটা দিয়ে আবারও মাঠে ফিরবে রাহি।

মাশরাফি বলেন, এটা একজন খেলোয়াড়ের জন্য হতাশাজনক। তবে, বাংলাদেশ দলে এখন পেস বোলিংয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। বিশেষভাবে সংক্ষিপ্ত সংস্করণে প্রতিদ্বন্দ্বিতা ছিল। তবে এখন টেস্ট ক্রিকেটে নিজেদের প্রতিষ্ঠা করেছে তাসকিন ও এবাদত। সব ফরম্যাটে ভালো বোলিং করছে শরিফুলও।

আরও পড়ুন: শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে মিরাজের জায়গায় নাইম

একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে রাহির প্রতি মাশরাফির পরামর্শ হলো, বাইরে বেশি কথা না বলে নিজের সার্মথ্য প্রমাণের জন্য খেলায় মনোযোগ দেয়া।

তিনি বলেন, এখন বাইরে বেশি কথা না বলে মাঠে নিজেকে মেলে ধরতে হবে। সবারই খারাপ সময় যায়। হয়তো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন রাহিও। আমি মনে করি, সে আবারও দারুণভাবে ফিরে আসবে।


একাত্তর/আরএ

এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর