ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে নিউজিল্যান্ড, সাতে বাংলাদেশ

আপডেট : ০৪ মে ২০২২, ০৯:০১ পিএম

আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে আছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে কিউইদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। মাত্র ১ পয়েন্টের ব্যবধান নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যে। নিউজিল্যান্ডের রেটিং ১২৫, ইংল্যান্ডের ১২৪।

১০৭ রেটিং নিয়ে তৃতীয়স্থানে অস্ট্রেলিয়া। তৃতীয় থেকে ষষ্ঠস্থান পর্যন্ত আছে যথাক্রমে- অস্ট্রেলিয়া (১০৭), ভারত (১০৫), পাকিস্তান (১০২) ও দক্ষিণ আফ্রিকা (৯৯)।

৯৫ রেটিং নিয়ে সপ্তম স্থানে বাংলাদেশ। অষ্টম থেকে দশম পর্যন্ত আছে যথাক্রমে- শ্রীলংকা (৮৭), ওয়েস্ট ইন্ডিজ (৭৩) ও আফগানিস্তান (৬৬)।

আরও পড়ুন: টি-টোয়েন্টি ও ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক পুরান

image


বার্ষিক হালনাগাদে আজ সর্বশেষ টেস্ট র‌্যাংকিং তালিকা প্রকাশ করে আইসিসি। ২০১৯ সালের মে থেকে ২০২১ সালের মে মাসের আগের ৫০ শতাংশ ও পরবর্তী সিরিজের শতভাগ ম্যাচ বিবেচনা করে র‌্যাংকিং প্রকাশ করা হয়।


একাত্তর/আরএ

জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
১৪ দল নিয়ে অনুষ্ঠিত হবে ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। যৌথভাবে এই আসরের আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের আত্মনির্ভরশীল করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপি বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর