ব্র্যাডম্যান-বোর্ডার-লয়েডদের পেছনে ফেললেন মুশফিক

আপডেট : ২৪ মে ২০২২, ০৯:৫৩ পিএম

শ্রীলংকার বিপক্ষে ঢাকা টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে পাঁচ নম্বরে নেমে অপরাজিত ১৭৫ রানের নান্দনিক ইনিংস খেলেছেন ব্যাটার মুশফিকুর রহিম।

৮২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে পঞ্চমবারের মত ইনিংসে দেড়শ রানের বেশি করেছেন মুশফিক। ব্যাটিং পজিশনে পাঁচ নম্বরেই পাঁচবার দেড়শ রানের বেশি করেছেন তিনি।

এতে বিশ্ব ক্রিকেটে কিংবদন্তিদের পেছনে ফেলেছেন মুশফিক। নিজেদের ক্যারিয়ারে পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে মুশফিকের চেয়ে ইনিংসে পাঁচবারের বেশি দেড়শর বেশি রান করতে পারেননি অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যান, পাকিস্তানের জহির আব্বাস, জাভেদ মিয়াঁদাদ, আসিফ ইকবাল, অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার, ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েডসহ আরো অনেকেই।

এই তালিকায় মুশফিকের উপরে আছেন পাঁচ ব্যাটার। তারা হলেন- অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ, মাইকেল ক্লার্ক, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, ভারতের মোহাম্মদ আজহারউদ্দিন ও ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোর্বাস।

আরও পড়ুন: হাতে আট উইকেট নিয়ে ২২২ রানে পিছিয়ে শ্রীলঙ্কা

সবার উপরে ওয়াহ। ১৪ বার পাঁচ নম্বরে নেমে দেড়শর বেশি রান করেছেন তিনি।


একাত্তর/আরএ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর