আইপিএলে অভিষেকেই চ্যাম্পিয়ন গুজরাট

আপডেট : ৩০ মে ২০২২, ১০:০৭ এএম

রাজস্থানকে সাত উইকেটে হারিয়ে প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে গুজরাট। এবারই দলটি প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিয়েছে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোববার (২৯ মে) এক লাখের বেশি দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনালে গুজরাটের জয় হলো। ১১ বল বাকি থাকতে রাজস্থানের ১৩০ রান তারা পেরিয়ে যায়।

গুজরাটের শিরোপা জয়ে বল হাতে অবদান রাখেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ৪ ওভার বল করে মাত্র ১৭ রান দিয়ে ৩টি উইকেট নেন। এরপর ব্যাট হাতে ৩০ বলে ৩টি চার ও ১ ছক্কায় ৩৪ রানের ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দিয়ে যান। শুভমান গিলের সঙ্গে তৃতীয় উইকেটে ৫৩ বলে তোলেন ৬৩ রান।

পরে গিল ও ডেভিড মিলার ৪৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ছক্কা হাঁকিয়ে দলকে জেতানো গিল ৪৫ রানে ও মিলার ৩২ রানে অপরাজিত থাকেন।

পান্ডিয়ার অলরাউন্ড নৈপুণ্যে গুজরাট শিরোপা জেতায় ফাইনালের ম্যাচসেরা হন তিনি।

আরও পড়ুন: বাটলারকে টেস্টে ফেরাতে চান ম্যাককালাম

টস জিতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি রাজস্থান রয়্যালস। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩০ রান করে তারা।


একাত্তর/আরএ

দলীয় ট্রফি জিততে না পারার আক্ষেপ হয়তো থাকবে, কিন্তু ব্যক্তিগত নৈপুণ্যে এবারের আইপিএলে সব আলো একাই কেড়ে নিয়েছেন ‘বিষ্ময় বালক’ বৈভব সূর্যবংশী। তাঁর দল রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে ব্যর্থ হলেও, ১৫...
গত বছর দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অধরা আইপিএল ট্রফি ছুঁয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এবার তারা প্রমাণ করল যে সেই সাফল্য কোনো ফ্লুক ছিল না। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে...
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা ফাইনালে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। দুই দলের সামনেই দ্বিতীয়বারের...
মেগা ফাইনালের মহাযুদ্ধের মঞ্চ এবার পুরোপুরি প্রস্তুত! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মহা-লড়াইতে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে আসর সেরা দুই দল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর