করোনায় দলের বাহিরে পল, টাইগারদের বিপক্ষে সুযোগ পাবে রোমারিও

আপডেট : ১০ জুলাই ২০২২, ০৫:১৪ পিএম

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ওয়ান ডে দলে মূলত স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছিল রোমারিও শেফার্ডকে। তবে বাংলাদেশের বিপক্ষে ওডিআই সিরিজ শুরুর আগেই ওয়েস্ট ইন্ডিজের জন্য দুঃসংবাদ নিয়ে এলো করোনা ভাইরাস। অলরাউন্ডার কিমো পল করোনা পজিটিভ। যে কারণে আইসোলেশনে পাঠাতে হয়েছে তাকে। শুধু তাই নয়, একইসঙ্গে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজও মিস করবেন পল। আর এই দুঃসংবাদের বদৌলতেই নিজের ভাগ্য ঝালিয়ে নেবার সুযোগ পেল রোমিও।

কিমো পলের অনুপস্থিতিতে মূল স্কোয়াডে সুযোগ পেয়ে গেলেন রোমারিও শেফার্ড। তিনি খেলেন মূলত বোলিং অলরাউন্ডার হিসেবে। তাকে অন্তর্ভূক্ত করা হয়েছে ১৩ সদস্যের দলে। ওডেন স্মিথকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।

বাংলাদেশের বিপক্ষে শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে দারুণ বোলিং করেছিলেন রোমারিও শেফার্ড। ৬ উইকেট নিয়ে তিনি ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী। ক্যারিয়ার সেরা ২১ রানে ৩ উইকেটও (উইন্ডসর পার্কে প্রথম টি-টোয়েন্টিতে) নিয়েছেন তিনি বাংলাদেশের বিপক্ষে।

কিমো পল না থাকায় শুধু স্কোয়াডেই নয়, একাদশেও সুযোগ পেয়ে যেতে পারেন। যার ফলে গায়ানায় নিজ দেশের দর্শকদের সামনে নিজেকে উজাড় করে দেয়ার দারুণ সুযোগ পাচ্ছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াড

কিনোলাস পুরান (অধিনায়ক), সাই হোপ (সহ-অধিনায়ক), সামারাহ ব্রুকস, ক্যায়সি কার্টি, আকিল হোসেইন, অ্যালজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, রোভম্যান পাওয়েল, জাইডেন সিলস, রোমারিও শেফার্ড।


একাত্তর/এসএ

এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর