ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ দশে মুস্তাফিজ

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ০৯:২৩ পিএম

মধ্যমানের পারফরমেন্স স্বতেও আইসিসি ওয়ানডে বোলিং র‌্যাংকিং তালিকায় শীর্ষ দশে প্রবেশ করেছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

বুধবার (১৭ আগস্ট) ওয়ানডে র‌্যাংকিংয়ের হালনাগাদ তালিকা প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ১৭ রানে ৪ উইকেট নেন মুস্তাফিজ। তাতেই ১৬তম স্থান থেকে ১০ম স্থানে জায়গা করে নেন তিনি। ইংল্যান্ডের পেসার ক্রিস ওকসের সাথে ১০মস্থানটি ভাগাভাগি করতে হচ্ছে ফিজকে।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে অভিষেক হয়েছিলো পেসার এবাদত হোসেনের। ঐ ম্যাচে ২ উইকেট নিয়েছিলেন তিনি। সিকান্দার রাজা ও ওয়েসলি মাধভেরের উইকেট নিয়ে বাংলাদেশের ১০৫ রানের বিশাল জয়ে অবদান ছিলো এবাদতের। তবে জিম্বাবুয়ের লোয়ার-অর্ডারকে ধসিয়ে নিজের উইকেট সংখ্যা বাড়িয়েছিলেন ফিজ।

সিরিজের প্রথম ওয়ানডেতে নিজেকে মেলে ধরতে পারেননি মুস্তাফিজ। ৫৭ রানে ১ উইকেট নেন তিনি। ঐ ম্যাচ জিতে ৯ বছর পর বাংলাদেশকে হারায় জিম্বাবুয়ে। দ্বিতীয় ওয়ানডেতে খেলেননি ফিজ। ইনজুরি ও ফর্মের কারণে তৃতীয় ম্যাচে শরিফুল বাদ পড়লে, শেষ ম্যাচে দলে ফিরেন মুস্তাফিজ।

এর আগে মুস্তাফিজের খারাপ পারফরমেন্স জিম্বাবুয়ের কাছে টি-টোয়েন্টি সিরিজে হারের প্রধান কারণ ছিল।

২০১৮ সালে র‌্যাংকিংয়ের পঞ্চমস্থানে জায়গা করে নিয়েছিলেন মুস্তাফিজ। তাই ২০১৮ সালের পর এটিই তার সেরা বোলিং র‌্যাংকিং।

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৩৪ রানে ২ উইকেট নেয়ায় র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের। ১৮ ধাপ এগিয়ে ৫৩তমস্থানে উঠেছেন তিনি।

আরও পড়ুন: ১১ মিলিয়ন পাউন্ডে ম্যানসিটিতে গোমেজ

র‌্যাংকিংয়ে অবনতি হলেও, বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা অবস্থানে মেহেদি হাসান মিরাজ। অষ্টমস্থানে আছেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হতাশাজনক পারফরমেন্সের কারণে ব্যাটার র‌্যাংকিংয়ে কোন উন্নতি হয়নি বাংলাদেশের ব্যাটারদের। বাংলাদেশের পক্ষে র‌্যাংকিংয়ের সেরা অবস্থানে আছেন অধিনায়ক তামিম ইকবাল। ১৬তম স্থানে আছেন তিনি।


একাত্তর/আরএ

১৪ দল নিয়ে অনুষ্ঠিত হবে ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। যৌথভাবে এই আসরের আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মহানাটকীয় যুদ্ধ শেষ; আর সেই সাথে চূড়ান্ত হয়ে গেল বিশ্ব ফুটবলের শেষ চার পরাশক্তি! ফুটবল বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম এক অভূতপূর্ব ও ঐতিহাসিক ঘটনা ঘটল।...
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মহাযুদ্ধ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে মাঠের বাইরের বড় এক অদ্ভুত সমীকরণ নিয়ে তোলপাড় চলছে ফুটবল বিশ্বে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার শুধু কাতার বিশ্বকাপের...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর