তাসকিন-বিজয়কে ছাড়াই দেশ ছাড়লো টাইগাররা

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ০৮:৪৪ পিএম

আসন্ন এশিয়া কাপে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ২৭ আগস্ট থেকে মধ্যপ্রাচ্যের দেশটিতে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফর্মেটের এই টুর্নামেন্ট।

ফাস্ট বোলার তাসকিন আহমেদ ও ওপেনিং ব্যাটার এনামুল হক বিজয় ছাড়া স্কোয়াডের সব সদস্যই মঙ্গলবার (২৩ আগস্ট) বিমানে করে যাত্রা করেন।

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি হিসেবেই এ আসরকে দেখছে অংশগ্রহণকারী দলগুলো।

ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে যাত্রা করতে পারেননি তাসকিন ও বিজয়। ভিসা পেতে দেরি হওয়ায় দলের সঙ্গে আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করতে পারেননি বলে জানিয়েছেন তাসকিন। সাপোর্ট স্টাফদের সঙ্গে আগামীকাল যাত্রা করবেন তিনি।

এছাড়া সেন্ট লুসিয়া থেকে সরাসরি দুবাই যাবেন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা নাইম শেখ। বিসিবি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে নিজ মাঠে সর্বশেষ  সংক্ষিপ্ত ভার্সনে অংশ নিয়েছেন তিনি। কিন্তু বাজে পারফর্মেন্সের কারণে জাতীয় দল থেকে বাদ পড়েন এই ব্যাটার।

‘এ’ দলের হয়ে সেঞ্চুরি হাঁকানোর পুরস্কার হিসেবে ফের জাতীয় দলে ডাক পেয়েছেন নাইম শেখ। এশিয়া কাপে বাংলাদেশ দলের দায়িত্ব পালন করবেন নবনিযুক্ত টেকনিক্যাল পরামর্শক শ্রীধরণ শ্রীরাম। প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোকে টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বোর্ড। তিনি শুধু টেস্ট ও ওয়ানডে দলের দায়িত্ব পালন করবেন।

এশিয়া কাপে বি’ গ্রুপের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে টাইগাররা। গ্রুপের বাকি দুটি দল হচ্ছে আফগানিস্তান ও শ্রীলংকা।

image


২৭ আগস্ট টুর্নামেন্ট শুরু হলেও বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ৩০ আগস্ট। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের মোকাবেলা করবে তারা।

নিজ মাঠে ২০১২ সালে প্রথম এ টুর্নামেন্ট খেলতে নামে বাংলাদেশ। এরপর টুর্নামেন্টের সর্বশেষ চারটি আসরের তিনটিতেই ফাইনাল খেলেছে বাংলাদেশ। ওয়ানডে ফর্মেটের প্রথম আসরের ফাইনালে পাকিস্তানের কাছে মাত্র ২ রানে পরাজিত হয়েছিল টাইগাররা।

আরও পড়ুন: টি-টুয়েন্টি ক্রিকেট 'ব্যবসায় পরিণত হয়েছে': স্টোকস

২০১৬ সালে টি-টোয়েন্টি ফর্মেটের ফাইনালে ভারতের কাছে পরাজিত হয় বাংলাদেশ। ২০১৮ সালে ওয়ানডে ফর্মেটের এশিয়া কাপেও ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল টাইগাররা। তবে ভারতের কাছে ওই আসরেও হার মানতে হয় বাংলাদেশকে।

এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফর্মেটে। যাতে এশিয়ার দলগুলো অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি নিতে পারে।


একাত্তর/আরএ

এশিয়ান ফুটবলের গতিপথ এবং বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের চেনা সমীকরণ এক ঝটকায় বদলে দিতে চলেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। ইউরোপীয় ফুটবলের অনুসরণে এশিয়াতেও চালু হতে যাচ্ছে বহুল আলোচিত ‘নেশনস লিগ’!
আফগানিস্তানের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের ব্যাট হাতে তাণ্ডব যখন ক্রিকেট বিশ্বকে বুঁদ করে রেখেছে, ঠিক তখনই রিজার্ভ বেঞ্চে বসেই পুরো সিরিজ কাটাতে হয়েছে...
বাছাইপর্বে হ্যাভিয়ের ক্যাবরেরার দল ছয় ম্যাচের একটিতে জয়, তিনটিতে পরাজিত ও দুটিতে ড্র করেছে।
শ্রীলঙ্কার স্পিন-সহায়ক উইকেটে নিজেদের শক্তিমত্তার জানান দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পাকিস্তান।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর