পেসার আল-আমিনের বিরুদ্ধে স্ত্রীর আরেক মামলা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৬ পিএম

এবার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসবোলার আল-আমিন হোসেনের বিরুদ্ধে বিরুদ্ধে পারিবারিক সহিংসতা আইনে মামলা করেছেন তার স্ত্রী। 

বুধবার (৭ অক্টোবর) ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে আল-আমিনের স্ত্রী ইসরাত জাহান মামলাটি দায়ের করেন। এর আগে আল-আমিনের বিরুদ্ধে যৌতুক আইনে মামলা করেছিলেন তিনি।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন বাদীর জবানবন্দি গ্রহণের পর, আসামি আল-আমিনকে আগামী ২৭ সেপ্টেম্বর আদালতে হাজির হতে নোটিশ জারি করেছেন।

একসাথে বসবাসের অধিকার, মাসিক ভরণপোষণ ও সন্তানদের খরচ দাবি করে এ মামলা করেছেন আল-আমিনের স্ত্রী ইসরাত জাহান। 

মামলার আর্জিতে বলা হয়, ২০১২ সালের ২৬ ডিসেম্বর ইসলামী শরিয়ত মোতাবেক ইসরাত জাহান ও আল-আমিন বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

তাদের দুইটি পুত্র সন্তান রয়েছে। বড় ছেলে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ইংরেজি ভার্সনে কেজিতে পড়ালেখা করছে।

বেশ কিছুদিন ধরে আল-আমিন স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ প্রদান করেন না এবং খোঁজও না নিয়ে এড়িয়ে চলছেন। যোগাযোগও করেন না।

আরও বলা হয়, গত ২৫ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে আল-আমিন বাসায় এসে স্ত্রীর কাছে যৌতুকের জন্য ২০ লাখ টাকা দাবি করেন।

ইসরাত জাহান টাকা দিতে অস্বীকার করলে আল-আমিন তাকে এলো-পাথাড়ি কিল ঘুষিসহ লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।


একাত্তর/এআর

বিশ্বফুটবলের মহাকালের মহানায়ক ডিয়েগো আরমান্দো ম্যারাডোনার মৃত্যুর জন্য দায়ী চিকিৎসকদের কঠোর সমালোচনা করে তাদের ‘একদল অপেশাদার’ হিসেবে অভিহিত করেছেন আর্জেন্টিনার সরকারি কৌঁসুলিরা। ম্যারাডোনার...
ফুটবল কি শুধুই ধনকুবেরদের খেলা হয়ে যাচ্ছে? আসন্ন বিশ্বকাপ ফুটবল নিয়ে ফিফার টিকিট বাণিজ্যের যে চিত্র সামনে এসেছে, তাতে সাধারণ ফুটবলপ্রেমীদের কপালে চিন্তার ভাঁজ পড়ারই কথা। ‘দ্য গ্রেটেস্ট শো অন...
ক্রিকেট বিশ্বের ইতিহাসে অন্যতম সেরা ওপেনারদের একজন সাঈদ আনোয়ার। বিশ্বের বাঘা বাঘা পেসারও তার বিরুদ্ধে বল করতে অস্বস্তিতে ভুগতেন।
আইসিসি বিশ্বকাপ চলাকালীন কাঁধের পুরনো ইনজুরি পুনরায় মাথাচাড়া দিয়ে উঠায় চার সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদকে।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর