কর্মজীবী নারীদের নিয়ে সাঈদের মন্তব্যে তোলপাড়

আপডেট : ১৭ মে ২০২৪, ০৭:১১ পিএম

ক্রিকেট বিশ্বের ইতিহাসে অন্যতম সেরা ওপেনারদের একজন সাঈদ আনোয়ার। বিশ্বের বাঘা বাঘা পেসারও তার বিরুদ্ধে বল করতে অস্বস্তিতে ভুগতেন। পেস হোক কিংবা স্পিন- সব ধরনের বলে ছক্কা আর বাউন্ডারি হাঁকাতে এই পাকিস্তানি ব্যাটারের জুড়ি মেলা ভার।

ক্যারিয়ারের তুঙ্গে থাকতেই অনেকটা আচমকাই ক্রিকেট থেকে বিদায় নেন সাঈদ আনোয়ার। বেছে নেন ধর্ম প্রচারে, যোগ দেন তবলীগ জামাতে।

এখন দেশ-বিদেশে ঘুরে বেড়ান ইসলামের দাওয়াত নিয়ে। ২০০১ সালে একমাত্র কন্যার মৃত্যুর পর নিজের জীবনের পথ পরিবর্তন করে নেন এই তিনি। ক্রিকেট থেকে ধীরে ধীরে সরে গিয়ে ধর্মপ্রচারে মনোযোগ দেন তিনি। ইসলামের প্রচারক হিসাবে পাকিস্তানের সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে আনোয়ারের।

কিন্তু সম্প্রতি কর্মজীবী নারীদের নিয়ে সাঈদ আনোয়ারের এক মন্তব্য নিয়ে তোলপাড় নেট দুনিয়া। নারীদের নিয়ে তার তির্যক মন্তব্যকে মেনে নিতে পারছেন না অনেকে। ভক্তদের একাংশ সাঈদের তীব্র সমালোচনা করেছেন। তার সামাজিক মূল্যবোধ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। কি বলেছিলেন তিনি?

গেলো কয়েক বছরে পাকিস্তানে বিবাহ বিচ্ছেদের ঘটনার বেড়ে যাবার জন্য কর্মজীবী নারীদের প্রতি আঙ্গুল তুলেছেন পাকিস্তান ক্রিকেটের এই সাবেক অধিনায়ক। সমাজমাধ্যমে একটি ভিডিওতে আনোয়ারকে পাকিস্তানে বিবাহ বিচ্ছেদ বৃদ্ধি নিয়ে কথা বলতে শোনা গিয়েছে। সেটিই এখন ভাইরাল হয়ে ঘুরছে।

পরিসংখ্যান বলছে, গত তিন বছরে পাকিস্তানে বিবাহ বিচ্ছেদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৩০ শতাংশ। সাঈন আনোয়ারের দাবি, কর্মজীবী নারীদের জন্য সংসার ভাঙছে। পাকিস্তানের প্রাক্তন ওপেনিং ব্যাটার বলেন, যখন থেকে পাকিস্তানের নারীরা কাজ করতে বাইরে যেতে শুরু করেছেন, তখন থেকে বিবাহ বিচ্ছেদের সমস্যা বেড়ে গেছে। গত তিন বছরে ৩০ শতাংশ বিবাহ বিচ্ছেদ বেড়ে যাওয়া উদ্বেগের।

তিনি আরও বলেন, এখনকার স্ত্রীরা তাদের স্বামীদের বলেন, তুমি যা খুশি করো। আমি নিজে উপার্জন করতে পারি। সংসারও চালাতে পারি। এই কথার পেছনে হয়তো কোনও বড় পরিকল্পনা রয়েছে। কেউ সঠিক পরামর্শ না পেলে ওই পরিকল্পনাটা ধরতে পারবে না। সমাজকে ধ্বংস করার চক্রান্ত চলছে।

বিভিন্ন দেশে সফরের অভিজ্ঞতা তুলে ধরে আনোয়ার বলেছেন, আমি বিশ্বের বিভিন্ন জায়গায় যাই। কিছু দিন আগে ইউরোপ ও অস্ট্রেলিয়া সফর করেছি। দেখেছি কীভাবে যুবরা সমস্যায় পড়ছে। পরিবারগুলো ভালো নেই। দম্পতিদের মধ্যে অশান্তি লেগেই আছে। পরিস্থিতি এতটাই খারাপ যে নারীদের রোজগার করতে যেতে হচ্ছে। উপার্জনকারী নারীরা নিজেদের ইচ্ছা মতো চলতে চাইছেন।

এই সাবেক মারকুটে ব্যাটসম্যান আরও দাবি করেন, অস্ট্রেলিয়ার একটি শহরের মেয়র এবং নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনও নাকি তার কাছে বিবাহবিচ্ছেদের জন্য কর্মজীবী নারীদেরই দায়ী করেছেন। এমন সব মন্তব্যের কারণে অনেক ভক্তরা সমালোচনার তীব্র বানে বিদ্ধ করছেন সাঈদ আনোয়ারকে।

এআরএস
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর