ভারতীয় ক্রিকেটে বোর্ডের কর্তা থাকছেন সৌরভই

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩২ পিএম

ভারতীয় ক্রিকেটের কর্তা হিসাবে সৌরভ গাঙ্গুলীর থাকা, না থাকা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিলো সেটি কেটে গেলো দেশটির সর্বোচ্চ আদালতের রায়ে। সভাপতি পদে সৌরভ তো থাকছেনই, সেই সঙ্গে সচিব পদে থাকছেন জয় শাহও।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ভারতের সুপ্রিমকোর্ট এক রায়ে জানিয়েছে, আরও তিন বছর বোর্ডের প্রশাসনে থাকতে পারবেন সৌরভ ও জয়। আদালতের নির্দেশ অনুযায়ী রাজ্য সংস্থায় ছয় বছর এবং বোর্ডে ছয় বছর দায়িত্বে থাকতে পারবেন একজন সভাপতি ও সচিব। 

অর্থাৎ ১২ বছর দায়িত্ব সামলানোর পর, কুলিং অফে যেতে হবে সৌরভকে। তিনি ২০১৫ সালে বাংলার ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট হয়েছিলেন। ২০১৯ পর্যন্ত সেই দায়িত্ব সামলেছেন তিনি। ২০১৯ সালেই বোর্ডের প্রেসিডেন্ট হন সৌরভ।

সুপ্রিমকোর্টের আদেশ অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্বে ছয় বছর থাকতে পারবেন সৌরভ গাঙ্গুলী। অর্থাৎ ২০২৫ সাল পর্যন্ত বোর্ডের দায়িত্বে থাকতে পারবেন মহারাজ। যদিও বোর্ডকে আগামী তিন বছরের জন্য সৌরভকে আবার নিয়োগ করতে হবে।

বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী, অনেক আগেই মেয়াদ শেষ হয় সৌরভ ও জয় জুটির। তারা রাজ্য সংস্থা এবং বিসিসিআই মিলিয়ে ছয় বছর পূর্ণ করে ফেলেছেন। সুতরাং, তিন বছরের কুলিং অফ বাধ্যতামূলক ছিলো। সে কারণেই বোর্ড নতুন করে উচ্চ আদালতে আবেদন করা হয়।

বিচারপতি ধনঞ্জয় চন্দ্রচূড় এবং বিচারপতি হিমা কোহলীর বেঞ্চে শুনানি শেষে জানিয়ে দেয়া হয়, রাজ্য সংস্থায় ছয় বছর থাকার পর কেন্দ্রীয় বোর্ডেও ছয় বছর থাকা যাবে। সুপ্রিম কোর্টের নতুন রায় অনুযায়ী, রাজ্য এবং বিসিসিআই মিলিয়ে টানা ১২ বছর পদে থাকা যাবে।

সর্বোচ্চ আদালতের এই রায়ে খুশির হাওয়া বোর্ডে। রাজ্য ক্রিকেট সংস্থায় মেয়াদ তিন বছর হয়। এই রায়ের ফলে কোন কর্মকর্তা টানা দুই মেয়াদ থাকতে পারবেন। এরপর তিনি বোর্ডে যেতে পারবেন এবং সেখানেও দুই মেয়াদে থাকতে পারবেন। 


একাত্তর/এআর

শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসনে বড় ধরনের রদবদল ঘটিয়ে দেশটির ক্রিকেট বোর্ডের (এসএলসি) পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে লঙ্কান সরকার। বুধবার ক্রীড়া মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্রিকেট বোর্ডের...
ভারত-পাকিস্তান ম্যাচ বর্জনের বিষয়ে শ্রীলঙ্কার অনুরোধ পুনর্বিবেচনা করতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আবারও তাদের সরকারের সঙ্গে পরামর্শ করবে বলে জানা গেছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ‘ফোর্স মেজিউর’ বিশেষ পরিস্থিতির বাধ্যবাধকতার ধারা কার্যকর করার পর ১৫ ফেব্রুয়ারির অচলাবস্থা নিরসনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দেশটির সঙ্গে আলোচনায় বসেছে।
আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম। তার ডেপুটি হিসেবে থাকছেন ওপেনার...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর