সাকিবের পর এবার আবুধাবির টি-টেনে তামিমের নাম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৬:২৫ পিএম

সাকিব আল হাসানের পর এবার তামিম ইকবাল সুযোগ পাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের টি-টেন ক্রিকেট লীগে নিজেকে প্রমাণ করার। আসন্ন আসরের জন্য প্লেয়ার্স ড্রাফটে নাম উঠেছে এই ওপেনারের। 

এক টুইটে এ খবর নিশ্চিত করেছে টি-টেন লিগের কর্তৃপক্ষ। ড্রাফটে দল পেলেই মাঠে দেখা যাবে দেশ সেরা এই ওপেনারকে।

তামিমের পাশাপাশি ক্রিকেটের ছোট এই ফরম্যাটে নাম লিখিয়েছেন জেসন রয়, ডেভিড মালানের মত তারকা ক্রিকেটার। এছাড়া নাম রয়েছে রেজা হেনরিক্স কিংবা জেমস ভিন্সের মত ক্রিকেটারদের।

টি-টেন কতৃপক্ষ এক টুইটে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘কারা হার্ড হিটিংয়ের জন্য তৈরী? জেসন রয়, ডেভি্ড মালান, নাজিবুল্লাহ জাদরান, রেজা হেনড্রিক্স, তামিম ইকবাল এবং জেমস ভিন্স টি-টেনের ষষ্ঠ আসরের ড্রাফটে থাকছেন এবং খেলতে প্রস্তুত আছেন।’

এদিকে জাতীয় দলের খেলা না থাকায় তামিম নিজের ফিটনেসের উন্নতির কথা চিন্তা করে মালয়েশিয়া এবং থাইল্যান্ডে ফিটনেস অনুশীলন চালিয়ে যাচ্ছেন। এক ছবিতে তামিমের সঙ্গে স্পিনার তাইজুল ইসলামকেও সেখানে দেখা গিয়েছে। কবে নাগাদ দেশে ফিরবেন সেটা এখনো নিশ্চিত করে জানা যায়নি।


একাত্তর/এসএ

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর