রাতে চার খেলার যত সব যদি ও কিন্তু

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ০৪:৪৫ পিএম

রাতে গ্রুপ ‘ই’ -তে জাপানের বিপক্ষে মাঠে নামছে স্পেন এবং জার্মানির বিপক্ষে খেলবে কোস্টারিকা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় এ দুটো ম্যাচ অনুষ্ঠিত হবে।

এছাড়া গ্রুপ ‘এফ’ -এ রাত ৯টায় বেলজিয়ামের বিপক্ষে ক্রোয়েশিয়া এবং মরক্কোর সাথে লড়বে কানাডা।

স্পেন ম্যাচে জাপানের সাথে জিতলে বা ড্র করলেই শেষ ষোলোতে যেতে পারবে। তবে, জিতলে সুযোগ থাকবে গ্রুপ সেরা হিসেবে শেষ ষোলোতে যাওয়ার।

স্পেন জাপানের বিপক্ষে হারলেও তাদের পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে। তবে, এ জন্য গ্রুপের অন্য ম্যাচের দিকে চেয়ে থাকতে হবে তাদের। ওই ম্যাচে যদি কোস্টারিকা জার্মানির কাছে হারে তখন, স্পেন ও জার্মানির পয়েন্ট হবে ৪। সে সময় গোলের হিসেবে যারা এগিয়ে থাকবে তাদের সুযোগ থাকবে শেষে ষোলোতে যাওয়ার।

image


জাপান ম্যাচে জিতলে এবং কোস্টারিকা জার্মানির কাছে হারলে তাদের সেরা হিসেবে শেষ ষোলোতে যাওয়ার সুযোগ থাকছে। এছাড়া ড্র করলেও জাপানের সুযোগ থাকবে। তবে তখন চেয়ে থাকতে হবে অপর ম্যাচের দিকে।

কোস্টারিকা ইতোমধ্যে একম্যাচ জিতে তিন পয়েন্ট অর্জন করেছে। এবার জার্মানির বিপক্ষে তারা জিতলে হবে ৬ পয়েন্ট। এসময় অপর ম্যাচে জাপান জিতলে কোস্টারিকার সুযোগ থাকবে সেরা হিসেবে শেষ ষোলোতে যাওয়ার। ড্র করলেও শেষ ষোলোতে যাওয়ার সুযোগ থাকবে কোস্টারিকার।

আরও পড়ুন: জিতেও বিশ্বকাপ থেকে বিদায় মেক্সিকোর

জার্মানির সামনে জয়ের কোনো বিকল্প নেই। জিতলেও দলটির চেয়ে থাকতে হবে জাপান-স্পেন ম্যাচের দিকে। ওই ম্যাচে জাপান জিতলে জয়ের পরেও শেষ ষোলোতে যাওয়ার সুযোগ থাকবেনা জার্মানদের। তবে ওই ম্যাচে যদি স্পেন জেতে অথবা ড্র হয় তবে সুযোগ পাবে জার্মানি।

অপরদিকে গ্রুপ ‘এফ’ এর দল ক্রোয়েশিয়া এবং মরক্কো সমান ৫ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে।

আজকের ম্যাচে ক্রোয়েশিয়া জিতলে বা ড্র করলেই শেষ ষোলোতে যাওয়ার সুযোগ থাকছে। তবে, জিতলে গ্রুপ সেরা হতে পারে দলটি।

মরক্কো কানাডার বিপক্ষে ড্র করলে বা জিতলেই শেষ ষোলোতে যেতে পারে। তবে হারলেও তাদের সুযোগ থাকবে। সেক্ষেত্রে অপর ম্যাচে যদি বেলজিয়াম জেতে তবে, মরক্কোর গোলের হিসেব হবে ক্রোয়েশিয়ার সাথে।

image


বেলজিয়াম ড্র করলেও তাদের সুযোগ থাকবে। তবে, তখন দলটির চেয়ে থাকতে হবে অপর ম্যাচের দিকে। ওই ম্যাচে যদি মরক্কোর সাথে কানাডা যেতে তবে মরক্কো ও বেলজিয়ামের গোলের হিসেব হবে। যারা এগিয়ে থাকবে তারাই যাবে শেষ ষোলোতে।

কানাডা ইতোমধ্যে দুই হারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। এ ম্যাচে জিতলেও তাদের শেষ ষোলোতে যাওয়ার সুযোগ থাকছেনা।


একাত্তর/আরএ

মাত্র ১৯ বছর বয়সেই ইউরোপিয়ান ফুটবলে রীতিমতো ঝড় তুলেছেন স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামাল! উয়েফা নেশনস লিগে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে স্পেনের ৩-১ গোলের চোখধাঁধানো জয়ের রাতে আবারও ফুটবল বিশ্বকে...
বিশ্বকাপ বিজয়ের উদযাপনের উত্তাপ এখনও ম্লান হয়নি, তার মধ্যেই উয়েফা নেশনস লিগের মহারণে নিজেদের অপরাজেয় ধারাকে টানা ৪০ ম্যাচে নিয়ে গেল ফুটবলের নতুন বিশ্বরাজা স্পেন! মঙ্গলবার সেভিয়ার মাঠে ২০২৩ সালের...
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে বিশ্বজয়ের মুকুট মাথায় তুলেছে স্পেন। আর শেষ বাঁশি বাজার পর স্প্যানিশ পোস্টার বয় লামিনে ইয়ামাল ও আর্জেন্টিনার সাবেক অধিনায়ক লিওনেল...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর