স্পেনকে হারিয়ে শেষ ষোলোয় গ্রুপ চ্যাম্পিয়ন জাপান

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ১১:০৭ এএম

২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে গ্রুপ-ই থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠেছে এশিয়ার দেশ জাপান। এবারের আসরে এটি জাপানের দ্বিতীয় অঘটনের ঘটনা। এর আগে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে তারা পরাজয়ের স্বাদ দিয়েছিল।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে ২–১ গোলে জয় পায় সূর্যোদয়ের দেশ জাপান।

প্রথমার্ধের গল্পটা অবশ্য অন্য রকমই ছিল। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই চিরচেনা রূপে স্পেন। বলের দখল নিজেদের কাছে গোলমুখ উন্মোচনের চেষ্টা করে তারা। বিপরীতে জাপানের পরিকল্পনা ছিল ৫ জনকে নিচে রেখে প্রতি-আক্রমণ থেকে সুযোগ তৈরির চেষ্টা করা।

তবে জাপানের এই কৌশল মুখ থুবড়ে পড়ে ম্যাচের ১১ মিনিটেই। দারুণ এক আক্রমণে গোল করে এগিয়ে যায় স্পেন। সেজার এজপিলিকুয়েতার মাপা ক্রসে হেড দিয়ে লা ফুরিয়া রোহাদের এগিয়ে দেন আলভারো মোরাতা।

এরপরে স্পেনের দাপট আরো বেশি করে টের পাওয়া যায়। মাঝমাঠে আরও বেশি পাস খেলতে থাকেন রদ্রি, পাউ তোরেসরা। ২৬ মিনিটে সুযোগ পায় স্পেন। মোরাতার থেকে বল পেয়ে শট নিয়েছিলেন দানি ওলমো। তা বাইরে যায়। তবে মোরাতা অফসাইডে থাকার কারণে গোল হলেও বাতিল হয়ে যেত।

প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। তবে স্পেনের পাসের আধিপত্য দেখেও থমকে যায়নি জাপান। প্রতিটি বল তারা মোকাবিলা করেছে। স্পেনের ফুটবলারদের জায়গা দিতে চায়নি। কোণ ছোট করে এনেছে। সেই সুফল তারা পেয়েছে দ্বিতীয়ার্ধে। বিরতিতে তাকেফুসা কুবোকে তুলে রিৎসু দোয়ানকে নামান জাপানের কোচ হাজিমে মোরিয়াসু। সেই কৌশল কাজে দেয় সঙ্গে সঙ্গেই।

দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ান জাপানিরা। তিন মিনিটের ব্যবধানে গোল করেন দেওয়ান-তানাকা। এর পর বারবার আক্রমণ গড়েও সমতা ফেরাতে পারেননি স্প্যানিশরা।

আরও পড়ুন: ড্র করে বিদায় বেলজিয়ামের, শেষ ষোলোয় ক্রোয়েশিয়া

ফল বদলাতে একাধিক পরিবর্তন আনেন লুইস এনরিকে। তবে কাজের কাজটা হচ্ছিল না কিছুতেই। শেষ পর্যন্ত চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি স্পেন। অন্যদিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল জাপানও। তবে তারাও আর গোল পায়নি। যদিও তাতে কোনো সমস্যা হয়নি। জাপান পেয়েছে দুর্দান্ত এক জয়।


একাত্তর/আরএ

লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর