মেসিময় বিশ্বকাপ, তবুও এমবাপের জন্য বাজিকরদের প্রার্থনা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ০৬:০৭ পিএম

নাটকীয়তায় ভরপুর ছিল এবারের কাতার বিশ্বকাপ। একের পর এক অঘটনের জন্ম দিয়েছে চলতি আসরে অংশ নেয়া দলগুলো। ফাইনাল ম্যাচ মাঠে গড়াতে আরও এক দিনের অপেক্ষা। এটাই শেষ সুযোগ। বাজিকরদের জন্য এরচেয়ে ভালো আর কি হতে পারে! তবে ফাইনালের মূল আকর্ষণ মেসি হলেও বিশ্বের শীর্ষস্থানীয় বাজিকর প্রতিষ্ঠানগুলো ফ্রান্সের কিলিয়ান এমবাপের পক্ষেই বাজি ধরছে।   

প্রতিষ্ঠানগুলো বলছে, কাতার বিশ্বকাপে আগামীকালের (রোববার) ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে ফ্রান্সকে জয় এনে দেওয়ার লক্ষ্যে তারা এমবাপ্পের জন্য প্রার্থনা করছে।

ইংল্যান্ড ও ব্রাজিল কিছুটা আগেভাগে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়ায় চার বছর অন্তর আয়োজিত এবারের ফুটবল টুর্নামেন্টটি বাজিকদের জন্য আশির্বাদ হয়ে উঠেছে। তবে ৩৫ বছর বয়সি মেসির অসাধারণ দক্ষতা এখন তাদেরকে ভয় ধরিয়ে দিচ্ছে। কারণ সাত বারের ব্যালন ডি’অঁর খেতাব জয়ী মেসির জন্য বিশ্বকাপ জয়ের এটিই শেষ সুযোগ।  

বিশ্বের সবচেয়ে প্রাচীনতম বাজিকর প্রতিষ্টান ফিটজদারেসের সিইও উইলিয়াম উডহ্যামস বার্তা সংস্থা এএফপিকে বলেন, রোববার ইংল্যান্ডের খুব ছোট্ট অংশ ফরাসিদের পক্ষ নিবে। আমরা মেসির একটি গোল ও আর্জেন্টিনার জয়ের আশংকা করছি। কিন্তু আমরা চাই এমবাপে মেসির চেয়ে বেশি গোল করে ফ্রান্সকে জয়ী করবে। রোববার আমরা সবাই ফ্রান্সকে সমর্থন করব।

উডহ্যামস আরও বলেন, গ্রাহকদের কাছে এমবাপের তুলনায় মেসি বেশি প্রিয় হয়ে উঠছেন, যদিও সমান ৫টি করে গোল নিয়েই ফাইনাল খেলতে নামছে এই দুই ফুটবল তারকা। 

আরও পড়ুন: তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ক্রোয়েশিয়া ও মরক্কো

সর্বাধিক গোলদাতা প্রসঙ্গে তিনি বলেন, আসন্ন গোল্ডেন বুট জয়ী হিসেবে মেসির পক্ষেই বাজির অর্থ বিনিয়োগ করছে অধিকাংশ খদ্দের। টুর্নামেন্টের আগে এমবাপের পক্ষে বেশি বিনিয়োগ হয়েছিল। কিন্তু এখন তারা মেসির দিকেই বেশি ঝুঁকে পড়েছে। তিনি যদি গোল্ডেন বুট জয় করেন, তাহলে আমাদেরকে ৫ লাখ পাউন্ড পরিশোধ করতে হবে।

উল্লেখ্য, বিশ্বের বহু দেশে ফুটবল বাজি বা জুয়া বৈধ। নাটকীয়তায় ভরপুর কাতার ফুটবল বিশ্বকাপ যেন তাদের জন্য আশির্বাদ। 


একাত্তর/আরবিএস  

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা যে দলের হাতেই উঠুক না কেন, তারা শুধু ফুটবলের ইতিহাসেই অমরত্ব পাবে না, একদম টাকার পাহাড়ে ভেসে যাবে! এবারের বিশ্বকাপে ফিফা তাদের আর্থিক পুরস্কারের পরিমাণ বাড়িয়ে রেকর্ড ১.২৫...
এবারের ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি যেন পুরোপুরি, আমেরিকান ফুটবলের ফাইনাল হিসাবে পরিচিত সুপার বোলের আদলে রূপ নিতে যাচ্ছে, যেখানে প্রথমার্ধের বিরতিতে পারফর্ম করবেন জাস্টিন বিবার, ম্যাডোনা, শাকিরা...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম স্পেনের মধ্যকার মেগা ফাইনাল দিয়ে পর্দা নামছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। তবে এই ফাইনাল শুরুর আগেই এক চরম বিতর্কিত বোমা ফাটিয়েছে ফুটবলের অভিভাবক সংস্থা...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর