ওষুধে কাজ হয়নি, মুম্বাইয়ে অস্ত্রোপচার হবে ঋষভ পন্থের

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ০৫:৩১ পিএম

ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের চিকিৎসার সব কিছুই দেখাশুনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই অনুযায়ী দেহরাদূনের হাসপাতাল থেকে মুম্বাইয়ে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে পন্থকে।  

মুম্বাইয়ের হাসপাতালে পন্থের হাঁটুর অস্ত্রোপচার করা হবে। চিকিৎসকরা জানিয়েছে, অস্ত্রোপচার ছাড়া হাঁটুর ছিড়ে যাওয়া লিগামেন্ট ঠিক করা সম্ভব নয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিমের সদস্যদের নজরদারিতেই তার চিকিৎসার সকল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

পন্থকে দেহরাদূন থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে মুম্বাইয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। সেখানে কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতাল অ্যান্ড মেডিক্যাল রিসার্চ ইন্সটিটিউটে পন্থের চিকিৎসা হবে।    

সেই হাসপাতালেই সেন্টার ফর স্পোর্টস মেডিসিনের প্রধান এবং অর্থোস্কোপি অ্যান্ড সোল্ডার সার্ভিসের ডিরেক্টর দিনশ পারডিওয়ালার নেতৃত্বে এই উইকেটরক্ষক-ব্যাটারের হাঁটুর লিগামেন্টের অস্ত্রোপচার করা হবে।

গত ৩০ ডিসেম্বর ভোরে গাড়ি দুর্ঘটনায় আহত হন পন্থ। দিল্লি থেকে রুরকির বাড়ি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এসময় তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। 

দুর্ঘটনার পর তাকে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসকরা জানিয়েছিলেন মাথায়, পিঠে এবং পায়ে চোট লেগেছে পন্থের। চিকিৎসক সুশীল নগর জানিয়েছিলেন যে, পন্থের অবস্থা স্থিতিশীল। পরে তাকে দেহরাদূনের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। এতদিন সেখানেই এই ক্রিকেটারের চিকিৎসা চলছিল।


একাত্তর/আরআই

উত্তর আমেরিকায় স্পেনকে বিশ্বকাপ ট্রফি জেতানোর রেশ কাটতে না কাটতেই সোজা অস্ত্রোপচার টেবিলে ম্যানচেস্টার সিটির কাণ্ডারি রদ্রি! দীর্ঘদিন ধরে পিঠের চোটে ভুগতে থাকা ৩০ বছর বয়সী এই মিডফিল্ডারের পিঠে একটি...
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ভক্তদের জন্য এক দুঃসংবাদ হলেও, রক্ষণভাগের অতন্দ্র প্রহরী ও ব্রাজিলীয় তারকা এদের মিলিতাওয়ের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ফিনল্যান্ডে সফলভাবে ডান পায়ের...
আসন্ন ফিফা বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে এসি মিলানের অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচ বাম চোয়ালের হাড়ে চোট পেয়ে সফল অস্ত্রোপচারের মধ্য দিয়ে গিয়েছেন। ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে,...
বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডের অধিনায়ক সাকিব আল হাসানের একের এক এক নাটকীয়তার যেন কোন শেষ নেই। দুই দিন আগেই হুট করে মুম্বাই থেকে ঢাকায় এসে হাজির তিনি। কারণ কি, জানা গেল ব্যাটিং নিয়ে কাজ করতে ছুটে...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর