চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দুই ম্যাচ

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ০১:১৫ পিএম

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রাতে দুটি বিগ ম্যাচ। সেকেন্ড লেগে রাত ১টায় ইন্টার মিলানের প্রতিপক্ষ বেনফিকা। একই সময়ে সেমিফাইনাল নিশ্চিত করার মিশন নিয়ে বায়ার্ন মিউনিখের বিপক্ষে লড়বে ম্যানচেস্টার সিটি।

প্রথম লেগে সিটিজেনদের কাছে ৩-০ গোলে পরাস্ত হয় জার্মান জায়ান্টরা। তাই সেমি নিশ্চিত করতে অন্তত চার গোলের ব্যবধানে জিততে হবে বাভারিয়ানদের। স্বস্তির খবর, নিষেধাজ্ঞা কাটিয়ে বায়ার্নের একাদশে ফিরতে পারেন সেরা তারকা সাদিও মানে। 

এদিকে, ম্যান সিটি আছে সেরা ছন্দে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৪ ম্যাচে আনবিটেন সিটিজেনরা। ইনজুরিতে এই ম্যাচেও থাকছেন না সিটিজেন তারকা ফিল ফোডেন। দুদলের এ পর্যন্ত ১১ বারের দেখায় ছয় জয় ম্যান সিটির। পাঁচটি জিতেছে বায়ার্ন।

অন্যদিকে, প্রথম লেগে বেনফিকার বিপক্ষে ২-০ গোলে জিতে সেমির পথে এগিয়ে আছে ইন্টার মিলান। আজকের ম্যাচে হার এড়াতে পারলেই সেমির টিকিট পাবে মিলান। এই ম্যাচে ৩-৫-২ ফরমেশনে কৌশল সাজাতে পারে ইন্টার মিলান। এদিকে, সেমিতে পৌঁছাতে কঠিন পরীক্ষা দিতে হবে বেনফিকাকে। বড় ব্যবধানে জিততে পারলে সেমির দুয়ার খুলতে পারে এই দলটির। দু'দলের ৩ বারের দেখায় ২ জয় ইন্টার মিলানের। ড্র হয়েছে একটি ম্যাচ।


একাত্তর/এআর

কানসাস সিটির কোয়ার্টার ফাইনাল ম্যাচটি শুধু সেমিফাইনালের টিকিট কাটার লড়াই নয়, এটি আসলে লিওনেল মেসির জাদুকরী আন্তর্জাতিক ক্যারিয়ারের আয়ু আর ক’দিন থাকবে, তার এক অগ্নিপরীক্ষা। ইন্টার মায়ামিতে মেসির...
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে রাত ৩টায় যখন ইংল্যান্ড আর নরওয়ে সেমিফাইনালে ওঠার মহারণে মুখোমুখি হবে, তখন ক্যামেরার সব চোখ তাক করা থাকবে বিশ্ব ফুটবলের দুই মহাতারকা- হ্যারি কেইন এবং আরলিং হালান্ডের...
আর্জেন্টিনা ফুটবল দলের বর্তমান ডিফেন্সের ‘হর্তাকর্তা বিধাতা’ বা আসল ত্রাতা কে? উত্তরটা এক বাক্যে- ক্রিস্তিয়ান রোমেরো। রক্ষণের ইস্পাত কঠিন দেয়াল হয়ে প্রতিপক্ষকে আটকে রাখার মূল কাজ তো তিনি করছেনই,...
আর্জেন্টিনা ফুটবল খেললেই ফিফা নাকি পকেট থেকে বাড়তি সুবিধা বের করে দেয়, ফুটবল বিশ্বকাপে এই গুঞ্জন এখন গ্যালারি থেকে সোশ্যালে হররাহামেশাই ভাসছে। আলবিসেলেস্তেদের একটু ভালো খেলতে দেখলেই...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর