স্প্যানিশ লিগে টানা দ্বিতীয় জয় রিয়াল মাদ্রিদের

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ০৫:২৮ পিএম

স্প্যানিশ ফুটবল লিগে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে নিজেদের ৩০তম ম্যাচে রিয়াল ২-০ গোলে হারিয়েছে সেল্টা ভিগোকে।

গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লা-লিগার ম্যাচ খেলতে নামে রিয়াল। ম্যাচের শুরু থেকে বল দখলে রাখে রিয়াল। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে ৪২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের।

দানি সেবায়োসের থ্রোতে বল ভিনিসিয়াসের যোগান থেকে মিডফিল্ডিার মার্কো আসেনসিও গোল করে (১-০) দলকে এগিয়ে দেন।

বিরতি থেকে ফিরেই ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। ম্যাচের ৪৮ মিনিটে কর্নার থেকে ডি-বক্সে বাতাসে ভাসিয়ে বল পাঠান আসেনসিও। হেডে বলকে জালে পাঠান মিডফিল্ডার এডার মিলিতা। ২-০ গোলে এগিয়ে যায় রিয়াল। এই ব্যবধান অব্যাহত রেখে ম্যাচ জিতে মাঠ ছাড়ে রিয়াল।

আরও পড়ুন: ম্যাচে হারের পর জরিমানার খাঁড়ায় বিরাট কোহলি

এই জয়ে ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থাকলো রিয়াল। ২৯ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। ৩০ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তম স্থানে আছে সেল্টা ভিগো।


একাত্তর/আরএ

শনিবার লা লিগার রাতে নাটক আর রোমাঞ্চের কমতি ছিলো না। ঘরের মাঠে সেল্টা ভিগোর বিপক্ষে ২-১ গোলে জিতে মাঠ ছাড়লেও রিয়াল মাদ্রিদের রাতটা ছিল বেশ টানটান। ম্যাচের ছয় মিনিটের মাথায় উইলিয়ট সুইডবার্গের নিচু...
জাপানের কাছে হারের পর জয়ে ফেরার লক্ষ্য নিয়ে আজ সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় বিকেল চারটায় সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। দুই দলের জাতীয়...
ফুটবলপ্রেমীদের জন্য এক অবিশ্বাস্য ও রূপকথার মতো রোমাঞ্চকর রাতের অপেক্ষা! সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন সর্বকালের অন্যতম সেরা জাদুকর...
স্প্যানিশ সেকেন্ড ডিভিশনের ম্যাচে মাঠে খেলার ছলে ঘটা এক মর্মান্তিক দুর্ঘটনায় টেনেরিফ ফরোয়ার্ড জেসুস দে মিগুয়েলের অকাল মৃত্যুর পর গভীর শোকে ভেঙে পড়েছেন এফসি আন্দোরার গোলরক্ষক জেসুস ওউওনো। এই...
রাজধানীর কোর্টসাইড ফুটসাল গ্রাউন্ডে অনুষ্ঠিত ‘ফুটসাল ৭ টুর্নামেন্ট ২০২৬’-এর শিরোপা জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে পেনাল্টি শুটআউটে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার...
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫১৯ জন রোগী।
পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা উৎসব ও রাসমেলা সোমবার (২৩ নভেম্বর) রাতে অধিবাসের মধ্য দিয়ে শুরু হচ্ছে। পরদিন মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে কুয়াকাটা...
দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স ২০২৫-এ ‘টেলিকমিউনিকেশন কোম্পানিজ’ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর