আইসিসির ক্যাপ পেলেন মিরাজ

আপডেট : ২২ মে ২০২৩, ০৯:১৪ পিএম

আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছিলেন বাংলাদেশ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। স্মারক হিসেবে এবার মিললো স্বীকৃতি ক্যাপও।

দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ২০২২ সালে আইসিসি বর্ষসেরা ওয়ানডতে জায়গা পান মিরাজ।

সোমবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আইসিসির পক্ষ থেকে পাঠানো সেই স্মারক হাতে নিয়ে ছবি পোস্ট করেন মেহেদি।

ছবির ক্যাপশনে লেখেন, ‘আইসিসিকে ধন্যবাদ, ২০২২ সালে আমার পারফরমেন্সকে স্বীকৃতি দেয়ার জন্য।’

২০২২ সালে ১৫টি ম্যাচ খেলে ৬৬ গড়ে ৩৩০ রান এবং ২৮.২০ গড়ে ২৪ উইকেট নেন বাংলাদেশের ভবিষ্যৎ তারকা হিসেবে বিবেচিত মিরাজ।

ওয়ানডেতে বাংলাদেশের ধারাবাহিক সাফল্যের ক্ষেত্রে তার পারফরমেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এমনকি ঘরের মাঠে শক্তিশালী ভারতের বিপক্ষে সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছে মিরাজের নৈপুণ্য। ঐ সিরিজেই ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ নেন মিরাজ।

মিরাজের সেঞ্চুরি এবং দায়িত্বপূর্ণ ৩৮ রানের অপরাজিত ইনিংসের সুবাদে সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পায় বাংলাদেশ। সেই সাথে প্রতিবেশী ভারতের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জয়ের স্বাদ নেয় টাইগাররা।

আরও পড়ুন: আবারও বর্ণবাদের শিকার হলেন ভিনিসিয়াস

মূলত ভারতের বিপক্ষে তার অসাধারণ পারফরমেন্সই বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেতে মিরাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


একাত্তর/আরএ

এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর