প্রধানমন্ত্রীর অনুরোধে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০৯:৪১ পিএম

অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধেআন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। দেড় মাস বিশ্রামের পর এশিয়া কাপ দিয়েআবারও মাঠে দেখা যাবে তামিমকে। খেলবেন অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডেবিশ্বকাপেও।

শুক্রবার বেলা আড়াইটায় প্রধানমন্ত্রীর ডাকে গণভবনেযান তামিম। সঙ্গে ছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এবং সরকার দলীয় সংসদ সদস্যমাশরাফি বিন মর্তুজা। বৈঠকে উপস্থিত আরও উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসানপাপন।  

পরে গণভবন থেকে বের হয়ে সাংবাদিকদের এসব তথ্য জানানতামিম। প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলাপের পর অবসর প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়েতিনি বলেন, আপাতত আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজে তাকেপাওয়া যাবে না। দেড় মাসের ছুটিতে থাকবেন তিনি। এরপর খেলবেন সব ধরনের (ওয়ানডে ওটেস্ট) আন্তর্জাতিক ক্রিকেট।

বৃহস্পতিবার হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিমইকবালের অবসরের ঘোষণার পরই গুঞ্জন ওঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকরবেন তামিম। অবসরের ঘোষণা দিয়ে শুক্রবার সকালে ঢাকায় আসেন তামিম। তার সঙ্গে ছিলেনবিসিবির নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ঢাকায় ফিরে ১৮ জুলাই পারিবারিক সফরেদুবাই যাবার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ সাক্ষাৎ শেষে তামিম বলেন,আজ দুপুরে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গেঅনেক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমাররিটায়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি।

তিনি আরও যোগ করেন, আমি সবাইকে না বলতে পারি কিন্তুদেশের সবচেয়ে বড় ব্যক্তিকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ওমাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিলো। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গেছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন।

তামিম অবসর ভেঙে ফেরার সিদ্ধান্ত জানানোর পর বলেন, এরপর পাপন ভাই কথা বলবেন।

বিসিবি সভাপতি পাপন বলেন, আমার একটা ধারণা হয়েছিল ওর (তামিমের) প্রেস কনফারেন্সটা দেখে, হয়তো আবেগ থেকে সিদ্ধান্তটা নিয়েছে। আমার একটা বিশ্বাস ছিলো, ওর সঙ্গে যদি সামনা সামনি একবার বসতে পারি তাহলে হয়তো এটার একটা সমাধানপাব। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সঙ্গে বসেছিলাম এবং ওআপনাদের সামনেই বলে গেল, সে যে অবসরের চিঠিটা দিয়েছে সেটা সেপ্রত্যাহার করছে। সে অবসর নেয় নাই।

image


এর আগে দুপুর ২টা ৩৩ মিনিটে গণভবনে ঢোকেন তামিম ওমাশরাফি। বিসিবি প্রধান পাপন শেষ পর্যন্ত তামিমের সঙ্গে যোগাযোগ করতে না পারায়মাশরাফির মাধ্যমে যোগাযোগ করেন প্রধানমন্ত্রী। পরে বোর্ড সভাপতি নাজমুল হাসানপাপনকেও সেখানে ডেকে নেয়া হয়।

এদিন সকালেই পরিবার নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেনতামিম। ১৮ জুলাই পরিবার নিয়ে দুবাইয়ের বিমান ধরবেন তারা। তামিমের গণভবনে আসার খবরপেয়ে দর্শকরা সেখানে ভিড় জমান। প্ল্যাকার্ড হাতে তারা অবসর ভেঙে ফের তামিমকেক্রিকেটে ফেরার দাবি তোলেন।

সম্প্রতি চোট নিয়ে বেশ ভুগছিলেন তামিম। চোটের কারণেগত ডিসেম্বরে ভারতের বিপক্ষে সিরিজে খেলতে পারেনি তিনি। পিঠের নিচের অংশের পুরনোব্যথা মাথাচাড়া দেওয়ায় কিছুদিন আগে খেলতে পারেননি আফগানিস্তানের বিপক্ষে মিরপুরটেস্টে।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগের দিনওতামিম জানান, শতভাগ ফিট নন তিনি। প্রথম ম্যাচ খেলার পর অবস্থাবুঝে সিদ্ধান্ত নেবেন। শেষ পর্যন্ত অবসরের সিদ্ধান্তই জানিয়ে দেন তিনি। এরপর তামিমকেঅবসর থেকে ফেরাতে উদ্যোগী হয় বোর্ডও।

বৃহস্পতিবার রাতে ঢাকায় বোর্ড পরিচালকদের এক জরুরিসভার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের জানান, চেষ্টা করেও তামিমের সঙ্গেযোগাযোগ করতে পারেননি তিনি। তবে আশা জানিয়েছেন, তামিম সিদ্ধান্ত প্রত্যাহার করেক্রিকেটে ফিরবেন। 


একাত্তর/এসি

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর