টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১০:১৩ এএম

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ থাকলেও জয় বাংলাদেশ পেয়েছে কেবল এক ম্যাচে। শেষ ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামতে যাচ্ছে নিগার সুলতানা জ্যোতির দল।

এখন পর্যন্ত বাংলাদেশ পাঁচটি ওয়ানডে খেলেছে ভারতের বিপক্ষে। কোনোটিতেই নেই জয়ের রেকর্ড। ঘরের মাঠে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে ইতিহাস গড়তে চান টাইগ্রেস দলপতি।

নিগার বলেন, ‘জিততে জিততে হারলাম এবং আরও একটা ম্যাচ জিতলাম। এখন পর্যন্ত মনে হয়, দলটা ভালো একটা মোমেন্টাম পেয়েছে। সবার তো ইচ্ছা থাকবে, সবারই প্রত্যাশা যে, প্রথম থেকেই যেন আমরা কোনও ভুল না করি। এই সিরিজটা যেন আমরা খুব ভালোভাবে শুরু করতে পারি।’

ইতিহাস গড়ার মিশনে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে অলরাউন্ডার স্বর্ণা আক্তারের। আর ভারতের হয়ে অভিষিক্ত হয়েছেন দুজন। অলরাউন্ডার আমানজত কৌর ও বোলার বারেদি আনুষা।

এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভালো করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে ভারতকে ৯৫ রানে অলআউট করে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। যদিও হারতে হয়েছিল সেই ম্যাচে তাদের। শেষ ম্যাচে ১০২ রানে প্রতিপক্ষকে থামিয়ে জয়ের নিশানা উড়ায় স্বাগতিক মেয়েরা।

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আকতার, ঋতু মণি, স্বর্ণা আক্তার, মুর্শিদা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারজানা হক পিংকি, সুলতানা খাতুন, রাবেয়া ও শারমিন আক্তার সুপ্তা।


একাত্তর/এআর

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অসুস্থতার কারণে এই ম্যাচে বাংলাদেশ একাদশে নেই সদ্য ওয়ানডে অধিনায়কত্ব পাওয়া মেহেদী হাসান মিরাজ।
 ব্যাটিং ব্যর্থতায় অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটের শিরোপা জিততে পারলো না বাংলাদেশ দল।
ব্যাটিং ব্যর্থতা কোনোভাবেই পিছু ছাড়ছে না বাংলাদেশের। আরো একবার অল্প রানেই গুটিয়ে গেলো বাংলাদেশ। জ্যামাইকা টেস্টে টস জিতে ব্যাটিং বেছে নিয়েও প্রথম ইনিংসে ৭১.৫ ওভারে ১৬৪ রানে গুটিয়ে গেলো টাইগাররা।
সিরিজ বাঁচানোর লড়াই টসভাগ্যে ফেল করেছেন নাজমুল হোসেন শান্ত। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর