শুরু হচ্ছে বিজেসি ইন্টার-টেলিভিশন ফুটবল টুর্নামেন্ট

আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৯:২৪ পিএম

প্রথমবারের মতো সদস্যদের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে দেশে সম্প্রচার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি। এই টুর্নামেন্টের নাম ঠিক করা হয়েছে 'বিজেসি ইন্টার টেলিভিশন ফুটবল টুর্নামেন্ট'। 

বৃহস্পতিবার এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হবে এই টুর্নামেন্ট। এতে অংশ নেবে ২৫টি দল। 

এর মধ্যে রয়েছে ২৪টি টেলিভিশন স্টেশন। আর একটি দল গঠন করা হয়েছে যেসব বিজেসি সদস্য বর্তমানে কোনো টেলিভিশনে কর্মরত নেই সেসব সদস্যদের অংশগ্রহণে। 

image


সোমবার রাজধানীর বাংলামোটরে বিজেসি কার্যালয়ে টুর্নামেন্টের লোগো উন্মোচন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেসির সদস্য সচিব শাকিল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজেসির নির্বাহী (ক্রীড়া) তারিকুল ইসলাম মাসুম। লিখিত বক্তব্য পাঠ করেন বিজেসির যুগ্ম নির্বাহী (ক্রীড়া) মাহবুব জুয়েল।  এছাড়াও উপস্থিত ছিলেন বিজেসির ট্রষ্টি হারুন অর রশীদ, ইলিয়াস হোসেন ও পারভেজ রেজাসহ বিজেসির নির্বাহী সদস্যরা।  

অনুষ্ঠানে জানানো হয়, টুর্নামেন্টে অংশগ্রহণকারী ২৪ টেলিভিশন স্টেশন এর মধ্যে রয়েছে: এশিয়ান টিভি, এটিএন বাংলা, এটিএন নিউজ, বাংলাভিশন, বাংলাদেশ টেলিভিশন, চ্যানেল আই, চ্যানেল ২৪, ডিবিসি, দেশ টিভি, দীপ্ত টিভি, একাত্তর টিভি, এখন টিভি, একুশে টেলিভিশন, গাজী টিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভি, যমুনা টিভি, মাছরাঙা টেলিভিশন, মোহনা টিভি, নাগরিক টিভি, নেক্সাস টিভি, নিউজ ২৪, আরটিভি, সময় টিভি ও এসএ টিভি।

এছাড়া হাউজবিহীন সদস্যদের নিয়ে একটি দল গঠন করা হয়েছে 'বিজেসি গ্রিন' নামে। 

image


বর্ণিল এই আয়োজনে অংশ নেবেন টেলিভিশন চ্যানেলের আড়াইশোর বেশি সংবাদকর্মী। প্রতিটি দলের জন্যে থাকছে পৃথক রং ও ডিজাইনের জার্সি।

টুর্নামেন্টের জার্সির ডিজাইন করেছেন দুর্বৃত্তদের হাতে নিহত সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনীর একমাত্র সন্তান মাহির সারওয়ার মেঘ।

প্রতিদিন খেলা শুরু হবে সকাল ৮টায়। ২৫টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি দলে ৬ জন থাকবেন।

শুধুমাত্র বিজেসি সদস্যরাই এই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন। প্রতিটি ম্যাচ হবে ২০ মিনিট করে। পুরো টুর্নামেন্ট হবে নকআউট পদ্ধতিতে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারিরা ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন। খেলায় রেফারিদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

চারদিনব্যাপী এই টুর্নামেন্টের পর্দা নামবে ২৩ জুলাই।


একাত্তর/এআর

প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা)’ চূড়ান্ত পর্বে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
বিজেসি ইন্টার টেলিভিশন ফুটবল টুর্নামেন্টে চ্যানেল আইকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে একাত্তর টেলিভিশন।শুক্রবার রাজধানীর নয়াপল্টনে এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রথম রাউন্ডের...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর