প্রাথমিকের ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আপডেট : ২০ জুন ২০২৬, ০৬:১৩ পিএম

প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা)’ চূড়ান্ত পর্বে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার (২০ জুন) বিকেল চারটার দিকে প্রধানমন্ত্রী রাজধানীর আর্মি স্টেডিয়ামে পৌঁছান। পরে তিনি খুদে শিক্ষার্থীদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।

শিরোপা নির্ধারণী এই লড়াইয়ের অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন– স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন প্রমুখ।

এ টুর্নামেন্টে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৯৯ লাখ ৪৮ হাজার ৯৫৬ জন বালক ও বালিকা (বালক ৪৬ লাখ ৯১ হাজার ৯৯৬ জন ও বালিকা ৫২ লাখ ৫৬ হাজার ৯৬০ জন) উভয় খেলায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

প্রতিযোগিতার অংশ হিসেবে এ বছর সারাদেশে বালক ও বালিকা দল মিলিয়ে মোট এক লাখ ২৩ হাজার ৯৭৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কলেবর বিবেচনায় বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট হিসেবে বিবেচিত।

আরবিএস
প্রথমবারের মতো সদস্যদের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে দেশে সম্প্রচার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি। এই টুর্নামেন্টের নাম ঠিক করা হয়েছে 'বিজেসি ইন্টার...
মন সায় দেয় নি, পরিবার মানাতে পারেনি, বিসিবি সমস্যা সমাধানে সফল হয়নি। তবে একজন ঠিকই পেরেছেন দেশের তামিম ইকবালকে তার যোগ্য জায়গায় ফেরাতে।তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবসরের দ্বিতীয় দিনেই দলে...
হঠাৎ করেই টাইগার ক্রিকেটে ঝড়ের খবর। ক্রীড়া সাংবাদিকদের কাছে ক্ষুদেবার্তা পাঠান দেশের ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার ও ওপেনার তামিম ইকবাল। কথা বলবেন তিনি। সবার বুঝতে অসুবিধা হয় না কী ঘটতে যাচ্ছে। তবে...
প্রধানমন্ত্রীর নির্দেশে সাফজয়ী সকল নারী ফুটবলারদের সরকারের পক্ষ থেকে নতুন ঘর দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সাভারের বিরুলিয়ার...
নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
মধ্যপ্রাচ্যে চলমান আমেরিকা-ইসরাইল ও ইরান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও জাহাজ ভাড়া (ফ্রেইট চার্জ) উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় আমদানি-নির্ভর বাংলাদেশে এর সরাসরি প্রভাব পড়েছে।
বাংলাদেশের প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী ও শিল্প খাতে আরও বেশি ভারতীয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশ ব্যাংকের...
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান আঞ্চলিক যুদ্ধের জেরে ২০২৬ সালের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল স্থগিত করেছে সৌদি আরব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর