চ্যানেল আইকে হারিয়ে শেষ আটে একাত্তর

আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৫:০৬ পিএম

বিজেসি ইন্টার টেলিভিশন ফুটবল টুর্নামেন্টে চ্যানেল আইকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে একাত্তর টেলিভিশন।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রথম রাউন্ডের দ্বিতীয় পর্বে মুখোমুখি হয় একাত্তর টিভি এবং চ্যানেল আই।

খেলার নিদিষ্ট সময় কোন দলই গোলের দেখা না পেলে টাইব্রেকারে পাঁচটি করে কিক করে উভয় দল। তাতেও বিজয়ী নির্ধারণ করা না গেলে আরও দুইটি করে পেনাল্টির ব্যবস্থা করা হয়। সেখানেই শক্তিশালী চ্যানেল আইকে হারিয়ে জয় পায় একাত্তর টেলিভিশন।

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন হাবিব রহমান।

এর আগে, এসএ টেলিভিশনকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করে একাত্তর টেলিভিশন।

দলের হয়ে খেলায় অংশ নেন পারভেজ নাদির রেজা, হাবিবুর রহমান, ইশতিয়াক ইমন, সুশান্ত সিনহা, রিয়াজ সেজান, মোহাম্মদ হাসান এবং আশিকুর রহমান।

চার দিনব্যাপী এই টুর্নামেন্টের পর্দা নামবে ২৩ জুলাই।

image


প্রথমবারের মতো সদস্যদের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে দেশে সম্প্রচার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার -বিজেসি।

টুর্নামেন্টে অংশ নিয়েছে ২৫টি দল। এর মধ্যে রয়েছে ২৪টি টেলিভিশন স্টেশন। আর একটি দল গঠন করা হয়েছে যেসব বিজেসি সদস্য বর্তমানে কোনো টেলিভিশনে কর্মরত নেই সেসব সদস্যদের অংশগ্রহণে।

আরও পড়ুন: সোহাগকাণ্ডের তদন্তে আরও সময় চায় বাফুফে

খেলার জার্সি ডিজাইন করেছেন দুর্বৃত্তদের হাতে নিহত সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনীর একমাত্র সন্তান মাহির সারওয়ার মেঘ।


একাত্তর/আরএ

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর