আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ট্রান্সজেন্ডার খেলোয়াড় ড্যানিয়েলে ম্যাকগাহি

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৯ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ট্রান্সজেন্ডার খেলোয়াড় হবার পথে ড্যানিয়েলে ম্যাকগাহি। ২৯ বছর বয়সী এই ব্যাটার আগামী ৪ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আঞ্চলিক বাছাইপর্বে কানাডার হয়ে খেলবেন।

আইসিসি জানিয়েছে, পুরুষ থেকে নারীতে রূপান্তরিত খেলোয়াড়ের স্বীকৃতি পেতে যে মানদণ্ড নির্ধারণ করা আছে, ম্যাকগাহি তা পূরণ করেছেন। ম্যাকগাহির জন্ম ও বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়। ২০২০ সালের ফেব্রুয়ারিতে কানাডায় পাড়ি দেওয়ার আগ পর্যন্ত মেলবোর্নের একটি ক্লাবে পুরুষ দলের হয়ে খেলতেন। কানাডায় যাওয়ার পর খেলতেন সাচকাচুয়ান প্রদেশের ক্যাভালিয়ার্স সিসির হয়ে। এরপর ২০২১ সালের মে মাসে মেডিক্যালি রূপান্তর প্রক্রিয়া শুরু হয় ম্যাকগাহির।

বর্তমান সময়ে ফুটবল আর ক্রিকেটে রূপান্তরিত নারীদের মেয়েদের দলে খেলার সুযোগ আছে। 

ম্যাকগাহি গত বছরের অক্টোবরে কানাডার হয়ে ব্রাজিলে সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে চারটি ম্যাচ খেলেছেন। তবে সেসব ম্যাচ আইসিসি স্বীকৃত ছিল না। তাই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকা অঞ্চলের বাছাই দিয়ে অভিষেক হতে যাচ্ছে ম্যাকগাহির।

৪ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসে প্রথম দিনে ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে ম্যাকগাহির কানাডা।   

একাত্তর/পিএজে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর