টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২১ পিএম

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

টাইগারদের সামনে আবারো বাঁচা মরার লড়াই। আজকের ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কার।

এই ম্যাচে টাইগারদের আরেক প্রতিপক্ষ হতে পারে প্রেমাদাসার আবহাওয়া, দিন জুড়ে আছে বৃষ্টির সম্ভাবনা।

তাছাড়া প্রেমাদাসার রেকর্ড বাংলাদেশের পক্ষে তেমন ভালো নয়। এই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ৯টি ওয়ানডে খেলেছে। সেখানে একটিতেও জয় নেই বাংলাদেশের।

বাংলাদেশের স্কোয়াডে আজ একটি পরিবর্তন রয়েছে। মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেনের জায়গায় দলে সুযোগ পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ।

 

বাংলাদেশ স্কোয়াড:

সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

শ্রীলঙ্কা স্কোয়াড:

পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারতে, কুসল মেন্ডিস, সাদিরা সামারাউইক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েললাগে, মাথিশা থিকশানা, কাসুন রাজিথা ও মাথিশা পাথিরানা।

একাত্তর/পিএজে
শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসনে বড় ধরনের রদবদল ঘটিয়ে দেশটির ক্রিকেট বোর্ডের (এসএলসি) পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে লঙ্কান সরকার। বুধবার ক্রীড়া মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্রিকেট বোর্ডের...
বাছাইপর্বে হ্যাভিয়ের ক্যাবরেরার দল ছয় ম্যাচের একটিতে জয়, তিনটিতে পরাজিত ও দুটিতে ড্র করেছে।
দীর্ঘ তিন মাসের বিরতি শেষে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। আগামী বুধবার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হচ্ছে টাইগারদের নতুন পথচলা। ২০২৫ সালের...
এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ১০ জনের দলে পরিণত হওয়া হংকংয়ের বিরুদ্ধে বাংলাদেশ শেষ মুহূর্তে গোল করে...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর