সেমিতে দুই পুরনো শত্রু, অনেক হিসাব বুঝে নেয়ার পালা!

আপডেট : ০৩ জুলাই ২০২১, ০৫:৪৯ পিএম
ইউরো ফুটবলের দুই পুরনো শত্রু- ইতালি ও স্পেন। বিশ্ব আসরে ইতালির দাপট আর ঐতিহ্যের ধারে কাছে না হলেও স্পেন নিজ মহাদেশে শুরু থেকেই অন্যরকম দল। এবারের ইউরোর প্রথম সেমিফাইনালে ওয়েম্বলিতে দেখা হচ্ছে সেই দুই পুরনো বন্ধু তুমি, শক্রু তুমির মধ্যে।

ইতালি-স্পেন লড়াইয়ের কথা উঠলেই সবার আগে মনে পড়ে ২০১২ সালের ইউরো আসরের কথা। ইউক্রেনের কিয়েভ অলিম্পিক স্টেডিয়ামে সেই ম্যাচে স্পেনের কাছে ০-৪ গোলে হেরে মাথা হেঁট হয়েছিল ইতালির। 

চার বছর পরে টিক তার পরের আসরেই সেই স্পেনকেই প্রি কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে হারিয়ে বিদায় করে দিয়েছিল ইতালি। 
এমন অনেক শোধবোধের অবাক কথা সব ঘটনা রয়েছে দুই দলের মধ্যে। ফলে ইউরোর সেমিকে ঘিরে এখনই উত্তপ্ত দুই দেশের ফুটবল।

ইউরো কাপে আবার এক গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে সেই স্পেন আর ইতালি। ইউরোপীয় ফুটবলের সুপার পাওয়ার এই দুই দেশ মঙ্গলবার ওয়েম্বলি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে চলছে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।

শুক্রবার রাতে ইতালি যেভাবে, বিশ্বের এক নম্বর দল বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে পা রাখলো, তাতে আজ্জুরিরাই যে ফেবারিট, সে বিষয়ে কোন দ্বিমত নেই। বিশেষ করে আসরে শুরু থেকে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে আসছে তারা। 

একদিকে, কোয়ার্টার ফাইনালে কপালের জোরে টাইব্রেকারে সুইজারল্যান্ডকে হারায় স্পেন। শুধু কোয়ার্টার ফাইনালেই নয় শেষ ষোলো রাউন্ডেও নির্ধারিত ৯০ মিনিটে ক্রোয়েশিয়াকে হারাতে পারেনি স্পেন। গ্রুপ লিগের প্রথম দুটি ম্যাচেও গোলশূন্য ড্র করেছিল তারা।
অন্যদিকে, ইতালি সব কটা ম্যাচ জিতে সেমিফাইনালে নামবে। টানা ১১টা ম্যাচ গোল না খাওয়ার নজির গড়ার পর পরপর দুটি ম্যাচে গোল খেয়েছে ইতালি। 

যদিও চলতি ইউরোয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের এক্সট্রা টাইমে গোল খায় ইতালি, আর কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে ইতালি গোল হজম করে বিতর্কিত পেনাল্টিতে।

একাত্তর/এসএ
বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন মহোৎসবের মঞ্চ প্রস্তুত! আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামছেন লিওনেল মেসি। এলএমটেন-এর এই...
তুর্কি সুপার লিগে রাজকীয় অভিষেকে প্রতিপক্ষ ডিফেন্সকে তছনছ করে একাই ম্যাচ গুঁড়িয়ে দিলেন মিশরীয় মহাতারকা মোহাম্মদ সালাহ। সালাহর আগুনে হ্যাটট্রিক এবং আরও একটি দুর্দান্ত অ্যাসিস্টের ওপর ভর করে...
স্প্যানিশ লা লিগায় মৌসুমের প্রথম ডার্বিতে মেত্রোপলিতানো স্টেডিয়ামকে রক্তলাল অগ্নিকুণ্ডে পরিণত করে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে ধুলো খাইয়ে দিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। আলেজান্দ্রো...
ইত্তিহাদ স্টেডিয়ামে আন্টোয়ান সেমেনিয়োর জোড়া গোল এবং আর্লিং হালান্ডের শেষ মুহূর্তের নিপুণ ফিনিশিংয়ে সান্ডারল্যান্ডকে ৫-৩ গোলের রোমাঞ্চকর এক গোলবন্যায় হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাচাতো বোনের কোল থেকে ছিনিয়ে নেওয়া ১১ মাস বয়সী শিশু নাফিজ হোসেনকে অপহরণের ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। তবে চোর বা কোনো অপরাধী চক্রের অর্থ বা পাচারের লোভে নয়—ঘটনার...
বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন মহোৎসবের মঞ্চ প্রস্তুত! আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামছেন লিওনেল মেসি। এলএমটেন-এর এই...
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে যাত্রীবাহী লঞ্চের ভাড়া সমন্বয় করেছে সরকার। নতুন হার অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং পরবর্তী ১০০ কিলোমিটারের জন্য ২০...
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আয়োজিত এক অভিজাত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর