মেসির চুক্তি নিয়ে বিপাকে বার্সেলোনা

আপডেট : ১০ জুলাই ২০২১, ১১:০৩ এএম

করোনা মহামারীর কারণে ইউরোপ জুড়ে চলছে অর্থনৈতিক মন্দা। এই ধাক্কা থেকে বাদ যায়নি ফুটবল ক্লাব এফসি বার্সেলোনাও। সঙ্কট এতটাই তীব্র যে, মেসিকে রাখতে ক্লাব আদৌ বিশাল অঙ্কের টাকা খরচ করবে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও লিওনেল মেসিকে কোনোভাবেই ছাড়তে চায় না বার্সেলোনা।

চলতি মাসের শুরুতে মেসির সঙ্গে চুক্তি শেষ হয়েছে কাতালান ক্লাবের। এরইমধ্যে ম্যাঞ্চেস্টার সিটি ও প্যারিস সাঁ জাঁ মেসিকে পেতে আগ্রহী, এমন কথাও এসেছে গণমাধ্যমে। 

লা লিগার প্রেসিডেন্ট জাভিয়ের তেবাস বলেছেন, মেসিকে থাকতে হলে চুক্তির অঙ্কে বড় ধরনের কাট-ছাঁট মেনে নিতে হবে।

শুক্রবার (৯ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, গত চার বছর বার্সেলোনায় মেসির চুক্তির অঙ্ক ছিল পাঁচশো মিলিয়ন ইউরোরও বেশি।

এই প্রসঙ্গ তুলে তেবাস জানিয়েছেন, আগের শর্তে মেসি বার্সেলোনায় সই করতে পারবে না। সেটা একপ্রকার অসম্ভব। আমার মনেও হয় না ইউরোপের কোনও ক্লাব ওই পরিমাণ টাকা দিতে পারবে বলে।

আরও পড়ুন: যে পাঁচ কারণে আর্জেন্টিনার কাছে হারবে ব্রাজিল!

তেবাস ম্যাঞ্চেস্টার সিটি এবং প্যারিস সাঁ জাঁর প্রসঙ্গ তুলে বলেন, ওরা ওই টাকা দিতে পারবে না। এর ব্যাখ্যাও দিয়েছেন তেবাস। তিনি জানান, কোভিড প্যান্ডেমিকে ২৭০ মিলিয়ন ইউরো লোকসান করেছে সিটি। আমার মনে হয় না ওরা মেসির আগের সমতুল টাকা দিয়ে চুক্তি করবে। যদি করে তবে অর্থনৈতিক মন্দা ডেকে আনবে। 

বেঁধে দেওয়া নতুন বেতন কাঠামোর কারণে চলতি গ্রীষ্মে এখনও কোনো খেলোয়াড়কে নথিভুক্ত করায়নি বার্সেলোনা। যদিও মেসির সঙ্গে চুক্তি সেরে ফেলতে তারা নিয়মে হেরফের ঘটাতেও পারে। আপাতত চেষ্টা চলছে অন্তত দু’বছরের চুক্তিতে মেসিকে সই করানোর। 


একাত্তর/আরবিএস 

অধিনায়ক রাফিনহার হ্যাটট্রিকের ঝলকে সেভিয়ার ঘরের মাঠে ১-৩ গোলের উড়ন্ত জয় নিয়ে লা লিগায় নিজেদের জয়ের ধারা অক্ষুণ্ণ রাখল বার্সেলোনা। ম্যাচের শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়লেও ব্রাজিলিয়ান উইঙ্গার...
বার্সেলোনার মাঠে যেন এক তাণ্ডব ঘটে গেল! ক্যাম্প ন্যু-তে রেসিং সান্তান্দারকে ৭-২ গোলের বিশাল ব্যবধানে চূর্ণ-বিচূর্ণ করে লা লিগার শীর্ষে নিজেদের অবস্থান একবারে শক্তপোক্ত করে নিয়েছে কাতালানরা। সেই...
স্প্যানিশ লা লিগায় লামিন ইয়ামালের জোড়া গোলে লেভান্তের মাঠে ৪-২ ব্যবধানের এক রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে বার্সেলোনা। এই জয়ের মাধ্যমে নতুন মৌসুমে নিজেদের শতভাগ জয়ের ধারা বজায় রেখে লা লিগার পয়েন্ট...
প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচটা খেলা ছিল নাকি কেবলই গোল উৎসবের মহড়া দেওয়া ছিল, তা নিয়ে স্বয়ং ভ্যালেন্সিয়ার সমর্থকরাই দ্বিধায় পড়তে পারেন! রবিবারের লা লিগা ম্যাচে স্বাগতিক ভ্যালেন্সিয়াকে তাদেরই ঘরের...
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আয়োজিত এক অভিজাত...
জনগণের স্বার্থে ঘোষিত সাত দফা দাবির মধ্যে জামায়াতে ইসলামীর নিজস্ব কোনো দাবি নেই উল্লেখ করে সরকারের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছেন দলটির কেন্দ্রীয় আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন,...
বাংলাদেশে একটি একক ডিজিটাল পরিচয়ই সরকারি বিভিন্ন সেবা পাওয়ার প্রধান মাধ্যম হয়ে উঠবে। এ লক্ষ্যে সরকার এআই-নির্ভর ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) গড়ে তোলার কাজ করছে বলে জানিয়েছেন...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির কড়া জবাবে অনাগত যেকোনো আগ্রাসকের ওপর ‘আরও তীব্র, হৃদয়বিদারক এবং অপ্রতিরোধ্য আঘাত’ হানার চূড়ান্ত হুমকি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর