ফাইনালের মহারণের অপেক্ষায় ইউরো ও কোপা

আপডেট : ১২ জুলাই ২০২৪, ০২:১৪ পিএম

দীর্ঘ এক মাস লড়াইয়ের পর শেষের পথে ফুটবলের দুই বড় আসর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা। সেমিফাইনালের গন্ডি পেরিয়ে আসর দুটি পা রেখেছে ফাইনালের মহামঞ্চে। এখন অপেক্ষা শিরোপার নির্ধারণীর। তার আগে জেনে নেওয়া যাক ইউরো ও কোপার ফাইনালের সময়সূচি।

বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ দিয়ে নির্ধারিত হয়েছে ইউরোর ফাইনালের দুই দল। প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে আগেই ফাইনালে পা দিয়ে রেখেছিল স্পেন। গতকাল রাতে নেদারল্যান্ডসকে হারিয়ে স্পেনের সঙ্গী হলো ইংল্যান্ড।

ইউরোর ফাইনালে রোববার দিবাগত রাত ১টায় শিরোপার লড়াইয়ে নামবে স্পেন ও ইংল্যান্ড। জার্মানির বার্লিনের অলিম্পিয়াস্টাডন স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের সেরা দুই দল।


এদিকে কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়েকে হারিয়ে ২৩ বছর পর ফাইনালে পা রেখেছে কলম্বিয়া। শিরোপার মঞ্চে তাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সোমবার ভোর ৬টায় যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে নামবে দুই দুই দল।

 

এআর
কোপা আমেরিকা জয় শেষে দেশে ফিরেছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের একাংশ। বিমানবন্দরে জনসমুদ্রে লাখো ভক্তের ভালোবাসায় সিক্ত হয়েছেন আলবিসেলেস্তেরা।
দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন টুর্নামেন্টে ১৬টি দলকে মোট ৭২ মিলিয়ন ডলার দেবে। যার মধ্যে প্রতিটি দল কেবল প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দুই মিলিয়ন পাবে।
কোপা আমেরিকার এবারের আসরে ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। প্রথম ও দ্বিতীয়ার্ধে গোল শূন্য থাকায় অতিরিক্ত সময়ে খেলা গড়ালে  ১১২ মিনিটের গোলের মুখ দেখে আর্জেন্টিনা। এই...
মেসি নাকি রদ্রিগেজ, ফাইনালে কে ঘুরিয়ে দেবেন ম্যাচ। সবাইকে টপকে ১৬ নম্বর শিরোপার দ্বারপ্রান্তে আর্জেন্টিনা। এদিকে, ২৩ বছরের খরা মিটাতে প্রস্তুত কলম্বিয়া।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর