হার্দিকের জীবনে নতুন নারীকে ঘিরে রহস্য!

আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৮:১৯ পিএম

ভারতীয় ক্রিকেটের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া যখন মুম্বাইতে আম্বানিদের মেগা বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত মেতেছেন তখন অন্যদিকে তার এক পোস্টকে ঘিরে তুমুল চর্চা নেট দুনিয়াতে। বিদেশি স্ত্রী নাতাশার সঙ্গে ডিভোর্সের গুঞ্জনের মাঝেই হার্দিকের জীবনে রহস্যময় এক মেয়ে হাজির। হাতে হাত, ঠোঁটে হাসি! পোশাকও পরা রং মিলিয়ে। ছবি দেখেই রহস্যময়ীকে নেটিজেনরা ডাকছেন ভাবি নম্বর টু বলে।

গেলো আইপিএল আসর চলার সময়ই আলোচনায় আছে হার্দিক-নাতাশা দম্পতির সম্ভাব্য বিচ্ছেদের খবর। দু’জনের কেউ এনিয়ে এখন পর্যন্ত মুখ না খুললেও খবর রটে যায় হার্দিকের পাশে নেই নাতাশা। চার বছরের দাম্পত্য নাকি ভাঙনের সূর। সব কিছুই ঠিকঠাক। লেনাদেনাও চূড়ান্ত। শুধু ঘোষণাই বাকি। আরও জানা গেছে নাতাশা নাকি তার সাবেক প্রেমিকার হাত ধরেই ভারতে ছেড়ে চলে গেছেন।

এসব গুঞ্জনের মধ্যে এলো এক ভারতীয় সুন্দরীর সঙ্গে হার্দিকের রোম্যান্টিক ছবি, যা মুহূর্তেই ভাইরাল। কে এই সুন্দরী। জানা গেছে, তার নাম প্রাচী। নিজেকে পরিচয় দিয়েছেন হার্দিক ভক্ত হিসাবে। কিন্তু ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে হাতে হাত, মুখে লাজুক হাসি, প্রাচীকে জড়িয়ে পোজ দিচ্ছেন হার্দিক। ব্যাকগ্রাউন্ডে বাজছে ওম শান্তি ওমের গান- ‘চাহে জিসে দূর সে দুনিয়া, ও মেরে করিব হ্যায়…’।

হার্দিকের পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও তার ঘনিষ্ঠতা দেখে অনেকের ধারণা এই সুন্দরীর জন্যই হয়ত ঘর ভেঙেছে হার্দিকের। যদিও ঘনিষ্ঠ মহলের দাবি, প্রাচী সত্যি হার্দিকের ফ্যান। তাদের মধ্যে কোন ঘনিষ্ঠতা নেই। কিন্তু হার্দিকের ভক্তরা তো মন্তব্যের ঘরে গিয়ে প্রাচীকে ভাবি-২ তকমা দিয়েছেন।

প্রাচী পেশায় অভিনেত্রী, মডেল এবং একজন উদ্যোক্তা প্রাচী। ২০১৭ সালের মিস ইন্ডিয়া প্রতিযোগিতাতেও অংশ নিয়েছিলেন ২৬ বছরের এই সুন্দরী। নিয়মিত দেশ-বিদেশের ফ্যাশন র‌্যাম্পে ঝড় তোলেন প্রাচী। তবে তার সঙ্গে হার্দিকের পরিচয় কিভাবে, আলাপের সূত্র কোথায়, এসব স্পষ্ট নয়। প্রেমের গুঞ্জন নিয়েও মুখে কুলুপ এঁটেছেন দু’জনেই। কোন মন্তব্যের জবাব দেননি কেউই।

এআরএস
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর