দেশে ফেরেননি সাকিব, গন্তব্য কোথায়?

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪২ পিএম

ইতিহাসগড়া জয় শেষে দেশে পাকিস্তান থেকে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে আগে থেকেই যে জল্পনা-কল্পনা ছিলো, তা এবার সত্যি হলো। 

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরলেও সাথে নেই সাকিব আল হাসান।

বুধবার গভীর রাতে দুই ভাগে ভাগ হয়ে করাচি থেকে দেশে ফেরেন ক্রিকেট দলের সদস্যরা। একটা দল দুবাই হয়ে, আরেক দল দোহা হয়ে ঢাকায় ফিরেছেন। 

তবে হত্যা মামলা মাথায় নিয়ে কোনো দলের সঙ্গেই বাংলাদেশে আসেননি সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। 

সংশ্লিষ্টরা বলছেন, সাকিব ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখানে কাউন্টি লিগ খেলবেন। ইংলিশ কাউন্টির দল সারের হয়ে একটি ম্যাচ খেলার কথা তার। 

তাই পাকিস্তান থেকে দুবাই হয়ে যারা ফিরিছেন তাদের সঙ্গে দুবাই পর্যন্ত সঙ্গী ছিলেন সাকিব। সেখান থেকে ইংল্যান্ডের ফ্লাইট ধরেন তিনি।

সাকিব লন্ডন চলে যাওয়ায় প্রশ্ন উঠছে, আসন্ন ভারত সফরে তিনি থাকবেন কিনা। ৯ সেপ্টেম্বর থেকে ভারত সফরের অনুশীলন শুরু হওয়ার কথা টাইগারদের। দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে ১৫ সেপ্টেম্বর ভারত যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিবের।

আর এ কারণেই প্রশ্ন আসছে মাত্র একটি ম্যাচ খেলতে কেনো তিনি ইংল্যান্ডে গেলেন। 

সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র বরাতে একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সারের হয়ে এখন একটি ম্যাচ খেললেও সাবিকের খেলার কথা চারটি ম্যাচই। তাই বিসিবিও সাকিবকে সেভাবে অনাপত্তিপত্র দিয়েছিলো। তবে জাতীয় দলের প্রয়োজনে সারকে ছাড়তে হবে- এমন শর্তও তাকে দিয়েছিলো বিসিবি। 

সাকিব ভারত সিরিজে টেস্ট খেলবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা থাকাতেই সারের সঙ্গে সাকিবও আলোচনা এগিয়ে রেখেছিলেন বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে সাকিব ভারতে টেস্ট সিরিজ খেলবেন এমন সিদ্ধান্ত হয়েছে এবং এ কারণেই এখন সারের হয়ে মাত্র একটি ম্যাচ খেলবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

আরবি
পিএসএল খেলতে শনিবার পাকিস্তান পৌঁছেছেন সাকিব আল হাসান। তার দল লাহোর কালান্দার্সের করা সোশ্যাল মিডিয়া পোস্টের ছবিতে মি অলরাউন্ডার ধরা দিয়েছেন বেশ হাসিখুশি অবতারে। ক্রিকেটের ফেরার স্বস্তিই যেন আলো...
গোটা বাংলাদেশ পুড়ছে হামজা জ্বরে। তারকা ফুটবলারের সঙ্গে তুলনাও উঠে আসছে বাংলার নবাব সাকিব আল হাসানের। হামজা বড় না সাকিব বড়?
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
দুই অভিজ্ঞ ক্রিকেটার লিটন দাস ও সাকিব আল হাসানকে ছাড়াই ফেব্রুয়ারিতে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামবে বাংলাদেশ দল। 
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম লামিন ইয়ামালের স্পেনের মধ্যে বিশ্বকাপ ফাইনাল দেখতে ফুটবল প্রেমীদের পকেট যে রীতিমতো গড়ের মাঠ হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না! নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর