দুর্দান্ত ক্যামব্যাকের গল্প লিখলেন চ্যাম্পিয়নরা

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৪:০২ পিএম

লিওনেল মেসির অ্যাসিস্ট, লাউতারো মার্তিনেসের বুলেট শট। দুর্দান্ত কামব্যাকের গল্প লিখলো ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে পেরুকে ১-০ গোলে হারালো আর্জেন্টিনা। এই ম্যাচে গোল না পেলেও অ্যাসিস্ট করে নতুন রেকর্ড গড়লেন লিওনেল মেসি। 

৫৫ মিনিটে লিওনেল মেসির দুর্দান্ত এসিস্টে গোলটি করেন ইন্টার মিলানের ফরোয়ার্ড। জাতীয় দলের জার্সিতে লাউতারোর এটি ৩২তম গোল। এতে আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ পাঁচ গোলদাতার তালিকায় জায়গা করে নিলেন তিনি। 

পেরুর বিপক্ষে একটি এসিস্ট করে রেকর্ড করেছেন মেসি। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসের ৫৮টি এসিস্ট করলেন তিনি। যৌথভাবে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ এসিস্টের রেকর্ড এটি। এর আগে ৮ বারের ব্যালন ডি'অর জয়ী তারকার সমান এসিস্ট করেছেন আমেরিকার লান্ডন দোনোভান। সব মিলিয়ে ক্যারিয়ারের ৩৭৯তম এসিস্ট করেছেন আর্জেন্টাইন সুপারস্টার।

১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে উরুগুয়ে।

একাত্তর/এসি
ফুটবল বিশ্বের বৈরিতা, তর্ক আর প্রতিদ্বন্দ্বিতাকে একপাশে সরিয়ে রেখে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির আন্তর্জাতিক অবসরকে স্যালুট জানালেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। ঘরের মাঠ এস্তাদিও...
অবশেষে আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ দুই দশকের এক অবিশ্বাস্য রূপকথার চূড়ান্ত অবসান ঘটল। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলকে চিরতরে বিদায় জানিয়ে দিলেন। মঙ্গলবার...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে মঙ্গলবার রাতে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে যখন আকাশি-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক রূপকথাটি লিখে ফেললেন লিওনেল মেসি, তখন কেবল আর্জেন্টিনাই নয়, বিষাদের চাদরে...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন রাতে কেবল গ্যালারির আশি হাজার দর্শক কিংবা সতীর্থরাই কাঁদেননি, ফুটবল ঈশ্বর লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ে অশ্রুসজল হয়ে উঠেছিল তাঁর...
নানা নাটকীয়তা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শতাব্দী প্রাচীন ঐতিহাসিক পানাম নগরী এবং ঐতিহ্যবাহী বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) ঘুরে দেখলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একই...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর