টেস্ট বোলিং র‍্যাংকিংয়ে তাসকিনের ১৬ ধাপ উন্নতি

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ০৭:৪৫ পিএম

অ্যান্টিগায় টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে টাইগাররা বড় হারের লজ্জায় ডুবলেও, সাদা বলে দারুণ সময় পারছেন পেসার তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে তাসকিন একাই শিকার করেছেন ৬ উইকেট; যা তার ক্যারিয়ার সেরা বোলিং। আর প্রধম ইনিংসে নিয়েছিলেন দুইটি।

সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেট শিকারে আইসিসি টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন তাসকিন। এক লাফে ১৬ ধাপ উপরে উঠেছেন তিনি। ৩৮৩ রেটিং নিয়ে তিনি এখন ৫১তম স্থানে। তার রেটিং পয়েন্ট এখন যা তার ক্যারিয়ার সেরা। এতে করে কিছুটা সাত্ত্বনা পেতে পারে দলের সহকর্মীরাও।

পার্থ টেস্টের প্রথম ইনিংসে ব্যাটাররা সুবিধা করতে না পারলেও লিড পেয়েছিল ভারত। যেখানে বড় অবদান ছিল জাসপ্রিত বুমরাহর। দুই ইনিংস মিলিয়ে পার্থ টেস্টে ৮ উইকেট শিকার করেছিলেন ভারত অধিনায়ক। তার এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়েও।

আবারও আইসিসি টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন বুমরাহ। তার রেটিং পয়েন্ট এখন ৮৮৩। যা তার ক্যারিয়ার সেরা এবং একই সঙ্গে কোনো ভারতীয় পেসারেরও সেরা রেটিং এটি। দুই ধাপ এগিয়ে যাওয়া বুমরাহ পেছনে ফেলেছেন জশ হ্যাজলউড ও কাগিসো রাবাদাকে। চলতি বছরে তৃতীয়বারের মতো শীর্ষে উঠেছেন বুমরাহ। এর আগে ফেব্রুয়ারি ও অক্টোবরে শীর্ষে ছিলেন ভারতের এই ডানহাতি পেসার।

ব্যাটিং র‌্যাংকিংয়েও পার্থ টেস্টে সেঞ্চুরি করা যশস্বী জসওয়ালেরও উন্নতি হয়েছে। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন ২ নম্বরে। এটা তার ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে। বাঁহাতি এই ওপেনারের রেটিং পয়েন্ট এখন ক্যারিয়ার সর্বোচ্চ ৮২৫।

এআর
নিজের বন্ধুকেই পিটিয়েছেন তাসকিন আহমেদ! দিয়েছেন গুম করার হুমকিও! দিনভর এই টাইগার পেসারের নামে এমন গুরুতর অভিযোগে নড়েচড়ে বসে ক্রিকেটপাড়া।
পেস তারকা তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে তোলপাড় নেট দুনিয়া। ফোনে ডেকে এনে মারধর ও হুমকি দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম বোলার হিসেবে ইনিংসে ৭ উইকেট শিকার করলেন তাসকিন আহমেদ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর