রেকর্ড গড়ে তাসকিন একাই নিলেন ৭ উইকেট

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৩:৪৮ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম বোলার হিসেবে ইনিংসে ৭ উইকেট শিকার করলেন তাসকিন আহমেদ।

কুয়াশাচ্ছন্ন দিনে বৃহস্পতিবার (২ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় ঢাকা। শুরুতেই তারা খায় বড় ধাক্কা। তাসকিন আহমেদের দুর্দান্ত এক বাউন্সে ব্যাট পেতে দিয়ে লিটন দাস ফেরেন ৫ বলে ০ করে।

এরপর তানজিদ হাসান তামিমকেও তুলে নেন তাসকিনই। তামিম ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে ১০ বলে ফেরেন ৯ করে। ১৪ রানে ২ উইকেট হারায় ঢাকা।

তৃতীয় উইকেট জুটিতে ইংলিশ রিক্রুট স্টিফেন এসকেনাজি এবং শাহদাত হোসেন দীপুর ব্যাটে গুরে দাঁড়ায় ঢাকা। ১১ ওভারের আগেই ৯৩ রান স্কোরকার্ডে যোগ করে ঢাকা। ৯৩ রানের মাথায় এই জুটি ভাঙেন হাসান মুরাদ। ২৯ বলে ৬ চার ও ২ ছয়ে ৪৬ রান করেন এসকেনাজি।

৪১ বলে ৭ চারে ৫০ রান করেই তাসকিনের তৃতীয় শিকারে পরিণত হন দীপু। এই স্পেলে ফেরা তাসকিন ভয়ঙ্কর হয়ে ওঠেন। একাই ঢাকাকে গুড়িয়ে দেন।

চতুরঙ্গ ডি সিলভা ১ রানে, আলাউদ্দি বাবু ৯ বলে ১৩, মুকিদুল ইসলাম ০, শুভাম রাঞ্জানে ১৩ বলে ২৪ রান করে তাসকিনের শিকারের খাতায় নাম লেখান। নাজমুল ইসলাম ১ রানে অপরাজিত থাকেন।

তাসকিন আহমেদ ৪ ওভারে ১৯ রান দিয়ে শিকার করেন ৭ উইকেট। এটাই বিপিএলের ইতিহাসের সেরা বোলিং ফিগার।

জয়ের জন্য দুর্বার রাজশাহীর লক্ষ্য ১৭৫।

একাত্তর/আরএ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে ওঠা ফিক্সিংয় বা ম্যাচ গড়াপেটার গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হলো। দীর্ঘ তদন্ত শেষে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে,...
বিপিএলের এলিমিনেটর ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মঙ্গলবার অবিশ্বাস্য নাটকীয়তার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। টানটান উত্তেজনার ম্যাচে শেষ বলের ছক্কায় রংপুর রাইডার্সকে তিন উইকেটে হারিয়ে দ্বিতীয়...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর