সম্ভাব্য নিষেধাজ্ঞায় বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পাকিস্তান!

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৫ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন আর শুধু মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ নেই, এটি পরিণত হয়েছে আইসিসি-পিসিবির মধ্যকার এক স্নায়ুযুদ্ধে। ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচটি বর্জনের ঘোষণা দিয়েছে পাকিস্তান। আর এই জেদি সিদ্ধান্তের পাল্টা জবাবে আইসিসি এখন এমন এক কঠোর পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে, যা পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিতে পারে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদন জানিয়েছে, জয় শাহ্‌র নেতৃত্বাধীন আইসিসি ৪৮ ঘণ্টার মধ্যে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে যাচ্ছে। এই সময়ের মধ্যে পাকিস্তান তাদের অবস্থান পরিবর্তন না করলে পিসিবির ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা নেমে আসতে পারে।

মূলত বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানের এই ‘সিলেক্টিভ পার্টিসিপেশন’ বা বেছে বেছে খেলার সিদ্ধান্তকে আইসিসি বিশ্ব ক্রিকেটের বাণিজ্যিক ও খেলাধুলার সংহতির ওপর চরম আঘাত হিসেবে দেখছে।

নিরাপত্তা ইস্যুতে ভারত থেকে ম্যাচ সরিয়ে নেয়ার দাবি আইসিসি প্রত্যাখ্যান করার পর বাংলাদেশকে আসর থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেয়া। এর প্রতিবাদে গত রোববার পাকিস্তান সরকার এক অভূতপূর্ব ঘোষণা দেয়- দল শ্রীলঙ্কা সফরে গেলেও ভারতের বিপক্ষে মাঠে নামবে না। পিসিবি প্রধান মহসিন নকভি একে ‘নীতির লড়াই’ হিসেবে অভিহিত করলেও আইসিসি একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছে।

যদি পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তান তাদের সিদ্ধান্ত থেকে সরে না আসে, তবে আইসিসি নিচের ব্যবস্থাগুলো নিতে পারে।

পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা: ১৯৭০-এর দশকে বর্ণবৈষম্যের কারণে দক্ষিণ আফ্রিকাকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছিল, পাকিস্তানকে সেভাবে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কার করা।

পিএসএলে ধস: বিদেশি খেলোয়াড়দের পাকিস্তান সুপার লিগে খেলার জন্য অনাপত্তিপত্র প্রদান বন্ধ করে দেয়া, যা দেশটির ঘরোয়া ক্রিকেটের মেরুদণ্ড ভেঙে দেবে।

আর্থিক অনুদান স্থগিত: আইসিসি থেকে পাকিস্তানের পাওনা বার্ষিক প্রায় ৩৪.৫ মিলিয়ন ডলারের বিশাল তহবিলটি ফ্রিজ বা স্থগিত করে দেয়া। এই অর্থই পিসিবির অন্যতম আর্থিক ভিত্তি।

ঐতিহাসিকভাবে ভারতের ওপর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জনের চাপ থাকলেও, গত বছর বিসিসিআই বৈশ্বিক ক্রিকেটের স্থিতিশীলতার কথা মাথায় রেখে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে গিয়েছিল।

কিন্তু পাকিস্তানের বর্তমান সিদ্ধান্ত সেই স্পোর্টিং স্পিরিটকে ক্ষুণ্ন করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে পর্দার আড়ালে এখনো কূটনৈতিক আলোচনা চলছে। আসর শুরু হতে এক সপ্তাহেরও কম সময় বাকি থাকায় একটি সম্মানজনক সমঝোতার চেষ্টা করছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশকেও একই ধরনের সতর্কবার্তা দেয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশ সরকার তাদের অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত তাদের স্থলাভিষিক্ত করা হয় স্কটল্যান্ডকে। পাকিস্তানও কি একই পথে হাঁটবে, না কি আইসিসির চাপে নতি স্বীকার করবে, তার উত্তর পাওয়া যাবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই।

আরবিএস
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
বার্সেলোনার বিখ্যাত অ্যাকাডেমি ‘লা মাসিয়া’য় বেড়ে উঠে সেখান থেকে ফুটবল ক্যারিয়ারের কড়া নাড়া, অথচ সেই ঘরের ছেলেই এবার গায়ে চাপালেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক সাদা জার্সি! চেলসি ছেড়ে...
বিশ্বকাপ ফুটবলের ভবিষ্যৎ লভ্যাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির গোপন ও বিতর্কিত পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবল সংস্থা- ফিফার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অংশ হিসেবে আনুষ্ঠানিক...
১৪ দল নিয়ে অনুষ্ঠিত হবে ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। যৌথভাবে এই আসরের আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর