ইংল্যান্ডকে হারিয়ে দক্ষিণ আফ্রিকার বড় জয়

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০৯:৩৯ পিএম

বিশ্ব চ্যাম্পিয়নরা পাত্তাই পেল না দক্ষিণ আফ্রিকার কাছে। রেকর্ড ৪০০ রান তাড়ায় ইংল্যান্ড অলআউট ১৭০ রানে। ২২৯ রানের বিশাল ব্যবধানে জয় পায় দক্ষিণ আফ্রিকা। এই জয়ে চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় পজিশনে উঠে গেল প্রোটিয়ারা।

শনিবার ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে বিশ্বকাপের ১৩তম আসরের ২০তম ম্যাচে হাইনরিখ ক্লাসেনের ঝড়ো সেঞ্চুরি আর তিন ফিফটিতে ভর করে ৭ উইকেটে ৩৯৯ রান তুলে নেয় প্রোটিয়ারা। তিন ম্যাচের দুটিতেই হেরে বসা ইংলিশরা ৪০০ রান করে জেতার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে। ফলাফলে শোচনীয় পরাজয় ইংলিশদের।

প্রোটিয়া বোলারদের তোপে রান তাড়ায় শুরুতেই বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। ৩৮ রানে ৪টি আর ৮৪ রানে ৭ উইকেট হারানোর পর বড় পরাজয় নিশ্চিত হয়ে যায় ইংলিশদের। শেষ পর্যন্ত ২২ ওভারে তারা অলআউট হয়েছে ১৭০ রানে।

জনি বেয়ারস্টো (১০), ডেভিড মালান (৬), জো রুট (২), বেন স্টোকস (৫), হ্যারি ব্রুক (১৭), অধিনায়ক জস বাটলার (১৫)। ইংলিশ ব্যাটারদের কেউ দাঁড়াতেই পারেননি প্রোটিয়া বোলারদের সামনে।

শেষদিকে দুই পেসার গুস এটকিনসন (২১ বলে ৩৫) আর মার্ক উড (১৭ বলে ৪৩) লড়াই না করলে লজ্জাটা আরও বড় হতো ইংলিশদের।

দক্ষিণ আফ্রিকার গেরাল্ট কোয়েতজি ৩টি, লুঙ্গি এনগিদি আর মার্কো জানসেন দুটি করে উইকেট নেন।

বিশ্বকাপে এই প্রথম দুইশর বেশি রানে হারল ইংল্যান্ড। ওয়ানডেতে রানের হিসাবে তাদের সবচেয়ে বড় পরাজয়ও এটি। ২০২২ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছিল ২২১ রানে।

ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের সবচেয়ে বড় জয়ের স্বাদ পেল দক্ষিণ আফ্রিকা। ১৯৯৯ বিশ্বকাপে ওভালে ১২২ রানের জয় ছিল আগের সেরা।

একাত্তর/আরএ
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মহাযজ্ঞের পর্দা উঠতে এখনো বাকি অনেকটা সময়, কিন্তু তার আগেই কেপটাউনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ঘোষিত হয়ে গেল টুর্নামেন্টের গ্রুপ ও...
বিশ্বকাপ বিজয়ের উদযাপনের উত্তাপ এখনও ম্লান হয়নি, তার মধ্যেই উয়েফা নেশনস লিগের মহারণে নিজেদের অপরাজেয় ধারাকে টানা ৪০ ম্যাচে নিয়ে গেল ফুটবলের নতুন বিশ্বরাজা স্পেন! মঙ্গলবার সেভিয়ার মাঠে ২০২৩ সালের...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা দেওয়া ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে জামিন নাকচ করে কারাগারে...
দেশের আর্থিক খাতকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখা এবং এটিকে ব্যবসা খাত থেকে সম্পূর্ণ আলাদা করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি ব্যাংকের সংখ্যা কমিয়ে এই খাতে সুশাসন নিশ্চিত করার...
ইরানি জাতির সুদৃঢ় প্রতিরোধের মুখে যুক্তরাষ্ট্র পুরোপুরি হতাশ হয়ে পড়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। রোববার পার্লামেন্টের এক অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি...
রাশিয়া ও ইউক্রেনের চলমান রক্তক্ষয়ী যুদ্ধে এবার এক বড় ধরনের আর্থিক ও কৌশলগত ধাক্কার মুখোমুখি হলো ভারতীয় মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান। ইউক্রেনের সুমি অঞ্চলে অবস্থিত ভারতের বিখ্যাত ‘কুসুম গ্রুপ’-এর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর