তিন হারের পর বিশ্বকাপে প্রথম জয় শ্রীলঙ্কার

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০৮:০৯ পিএম

ওয়ানডে বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে টানা হারের পর অবশেষে জয়ের দেখা পেলো শ্রীলঙ্কা। নিজেদের চতুর্থ ম্যাচে নেদারল্যান্ডসকে ৫ উইকেটে হারিয়েছে লঙ্কানরা।

শনিবার লখনউতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

প্রথমে ব্যাটিংয়ে নেমে দলীয় ১০০ রানের আগেই ৬ উইকেট হারিয়ে বসে নেদারল্যান্ডস। সেই ধাক্কা সামলে সাইব্রেন্ট এনগেলব্রেচট ও লগান ফন বিকের ফিফটিতে সব ক’টি উইকেট হারিয়ে ২৬২ রান তুলতে সক্ষম হয় নেদারল্যান্ডস।

জবাবে রান তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারায় শ্রীলঙ্কা। দলীয় ১৮ রানে ৮ বলে ৫ রান করে আউট হন কুশল পেরেরা। এরপর ক্রিজে আসা অধিনায়ক কুশল মেন্ডিসকে নিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন পথুম নিসাঙ্কা।

তবে দলীয় ৫২ রানে ১৭ বলে ১১ রান করে আউট হন অধিনায়ক কুশল মেন্ডিস। এরপর ক্রিজে আসেন সাদিরা সামারাবিক্রমা। তাকে সঙ্গে নিয়ে চাপ সামাল ৫২ রানের জুটি গড়ে চাপ সামাল দেন পথুম নিসাঙ্কা।

দলীয় ১০৪ রানে ৫২ বলে ৫৪ রান করে আউট হন পথুম নিশাঙ্কা। এরপর ক্রিজে আসেন চরিথ আসালাঙ্কা। তাকে নিয়ে ৭৭ রানের জুটি গড়েন দলীয় ১৮১ রানের ৬৬ বলে ৪৪ রানে আউট হন চরিথ আসালাঙ্কা। এরপর ক্রিজে আসেন ধানাঞ্জয়া ডি সিলভা। তাকে সঙ্গে নিয়ে ৭৬ রানের জুটি গড়ে দলের জয়ের ভীত গড়ে দেন সামাবিক্রমা। ৩৭ বলে ৩০ রান করে সিলভা আউট হলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন সামাবিক্রমা। ১০৭ বলে ৯১ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার।

সংক্ষিপ্ত স্কোর:

নেদারল্যান্ডস: ৪৯.৪ ওভারে ২৬২ (ভিক্রম ৪, ও’ডাউড ১৬, আকারম্যান ২৯, ডে লেডে ৬, নিদামানুরু ৯, এডওয়ার্ডস ১৬, এঙ্গেলব্রেশট ৭০, ফন বিক ৫৯, মেরওয়া ৭, আরিয়ান ৯*, মেকেরেন ৪; মাদুশানকা ৯.৪-১-৪৯-৪, রাজিথা ৯-০-৫০-৪, কারুনারাত্নে ৯-১-৫৮-০, থিকশানা ১০-০-৪৪-১, হেমান্থা ৮-০-৪২-০, ধানাঞ্জয়া ৪-০-১৩-০)।

শ্রীলঙ্কা: ৪৮.২ ওভারে ২৬৩/৫ (নিসানকা ৫৪, পেরেরা ৫, মেন্ডিস ১১, সামারাউইক্রামা ৯১*, আসালাঙ্কা ৪৪, ধানাঞ্জয়া ৩০, হেমান্থা; আরিয়ান ১০-০-৪৪-৩, ফন বিক ১০-০-৫৭-০, মেকেরেন ৮-১-৩৯-১, ডে লেডে ৩-০-২৯-০, মেরওয়া ৯-০-৪২-০, আকারম্যান ৮.২-০-৩৯-১)।

ফল: শ্রীলঙ্কা ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: সাদিরা সামারাউইক্রামা

একাত্তর/আরএ
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বর্তমান সরকার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের প্রতি অবিচার করছে এবং কারাগারে ভালো খাবার দেওয়া হচ্ছে না বলে শেখ হাসিনা যে অভিযোগ করেছেন, তা মনগড়া ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা দেওয়া ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে জামিন নাকচ করে কারাগারে...
দেশের আর্থিক খাতকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখা এবং এটিকে ব্যবসা খাত থেকে সম্পূর্ণ আলাদা করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি ব্যাংকের সংখ্যা কমিয়ে এই খাতে সুশাসন নিশ্চিত করার...
ইরানি জাতির সুদৃঢ় প্রতিরোধের মুখে যুক্তরাষ্ট্র পুরোপুরি হতাশ হয়ে পড়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। রোববার পার্লামেন্টের এক অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর