রাব্বী-শিবলীদের যে পরামর্শ দিলেন মাশরাফী

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০১:১৯ এএম

প্রস্তুতি ম্যাচ দিয়ে রোববার শুরু হচ্ছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মিশন। প্রিটোরিয়ায় দুপুর দুইটায় ইয়াং টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এশিয়া কাপ জয়ে এবার রাব্বী, শিবলীদের ঘিরে প্রত্যাশাটাও বেশি।

তরুণ এই দলটাকে সেই চাপ না নিয়ে ম্যাচ উপভোগের পরামর্শ দিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা।

রাব্বীরা মূলত বিশ্বকাপে নামার আগে প্রিটোরিয়ায় দুটো ওয়ার্ম আপ ম্যাচ পেলেন । রোববারের প্রথম ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা আর বুধবার শেষটায় অপজিশন অস্ট্রেলিয়া।

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জেতায় শিবলীদের ঘিরে এবার প্রত্যাশাও বেশি। কিন্তু বাংলাদেশের সেরা অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা, সেই প্রত্যাশার লাগাম টেনে মনে করিয়ে দিয়েছেন অহেতুক চাপ নয়। জুনিয়র টাইগাররা খেলুক, উপভোগ করুক।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ যতটা না একটা শিরোপা তার চেয়ে বেশি ভবিষ্যৎ বিনির্মাণের কারখানা। জাতীয় দলে আসার আগে এই মঞ্চ প্রস্তুত করে তরুণ ক্রিকেটারদের। তাই স্বল্পমেয়াদি ফলের আশায় না থেকে, স্বপ্নটা বড় করার পরামর্শ মাশরাফীর।

ক্রিকেটীয় সৌন্দর্যকে তারুণ্যের রসে সিক্ত করে অমৃতসুধা শুধুই বাংলাদেশই দিতে জানে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ স্বপ্নবাজদের রণক্ষেত্র, যেখানে বাংলার ১৫ জন চোখে চোখ রেখে লড়বে প্রতিনিয়ত।

 

একাত্তর/আরএ
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
শ্রীলঙ্কার ঘূর্ণি স্বর্গ গলের মাটিতেই লঙ্কান ব্যাটারদের স্পিনের নাচন নাচিয়ে ছাড়লেন ভারতের তরুণ বাঁহাতি স্পিনার মানব সুতার! দ্বিতীয় ইনিংসে একাই ৬ উইকেট আর পুরো ম্যাচে এক ডজন উইকেটের কাছাকাছি- এক...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর