নাসিরের ওপর আইসিসির দুই বছরের নিষেধাজ্ঞার খাঁড়া 

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০৭:৫৩ পিএম

বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেনকে ক্রিকেট সম্পর্কিত সব ধরনের কর্মকাণ্ড থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। আরব আমিরাতের টি-টেন লিগে খেলতে গিয়ে দুর্নীতির সঙ্গে জড়িয়ে এ নিষেধাজ্ঞার খাঁড়ার নিচে পড়লেন তিনি।

আরব আমিরাতের টি-টেন লিগে খেলতে গিয়ে দুর্নীতির অভিযোগে আগেই নাসিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এবার আইসিসি অ্যান্টি করাপশন ইউনিটের পক্ষ থেকে নিষেধাজ্ঞার শাস্তি ঘোষণা করা হলো। আইসিসির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নাসিরের বিপক্ষে অ্যান্ট করাপশন বিধিতে মোট তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে। নাসির নিজেও স্বীকার করে নিয়েছেন, তিনি সেই তিনটি অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। যে কারণে দুই বছর নিষেধাজ্ঞার শাস্তি থেকে ছয় মাস বাদ দেয়া হয়েছে।

অর্থাৎ, মোট দেড় বছর নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করতে হবে নাসিরকে এবং এই শাস্তিকে মেনে নেয়ার কারণে ২০২৫ সালের ৭ এপ্রিল নিষেধাজ্ঞা থেকে তার মুক্তি মিলবে বলেও জানানো হয় আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে।

গত বছর সেপ্টেম্বরে নাসিরসহ মোট আট ক্রিকেটারের বিরুদ্ধে আরব আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষে দুর্নীতির অভিযোগ গঠন করে আইসিসি। যদিও মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে শাস্তি ঘোষণা করা হয়েছে শুধু নাসিরের বিরুদ্ধেই।

নাসিরের বিরুদ্ধে আনা অভিযোগগুলো হলো- ২.৪.৩ ধারা লঙ্ঘন। নাসির ৭৫০ ইউএস ডলারের উপহারের রসিদ নিয়োগকৃত দুর্নীতিবিরোধী কর্মকর্তাকে দেখাতে ব্যর্থ হয়েছেন। মূলত, ৭৫০ ডলার মূল্যের আইফোন-১২ উপহার পেয়েছিলেন তিনি জুয়াড়িদের পক্ষ থেকে।

২.৪.৪ ধারা অনুযায়ী, দুর্নীতির প্রস্তাব বা আমন্ত্রণের বিস্তারিত তথ্য দুর্নীতিবিরোধী কর্মকর্তাকে দিতে অপারগতা প্রকাশ করেন নাসির।

২.৪.৬ ধারাও ভেঙেছেন তিনি। তাতে বলা আছে, সম্ভাব্য দুর্নীতির তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে কোনো ধরনের গ্রহণযোগ্য কারণ ছাড়াই সহায়তা করতে অস্বীকৃতি জানানো বা ব্যর্থ হয়েছিলেন নাসির।

আইসিসির অ্যান্টি করাপশন ট্রাইব্যুনালের শুনানিতে নাসির হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সব স্বীকার করে নেন। যে কারণে বাড়তি শুনানির প্রয়োজন হয়নি এবং ট্রাইব্যুনালের বিচারক তার বিরুদ্ধে রায় প্রদান করেন ৬ মাসের শাস্তি মওকুফসহ।

২০২১ সালে পুনে ডেভিলসের হয়ে আরব আমিরাতের টি-টেন লিগে খেলেছিলেন নাসির। দলটিকে সেবার নেতৃত্বও দেন তিনি। ৬ ম্যাচ খেলে করেছিলেন ২৭ রান, নিয়েছিলেন ৩ উইকেট।

নাসির ছাড়াও গত সেপ্টেম্বরে আনা আইসিসির অভিযোগে নাম এসেছিলো কৃষাণ কুমার চৌধুরী, পরাগ সাংভি, আজহার জাইদি, রিজওয়ান জাভেদ, সালিয়া সামান, সানি ধিলন ও শাদাব আহমেদের বিরুদ্ধে। এদের মধ্যে নাসিরই শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেট খেলা খেলোয়াড়।

এছাড়া, এই আটজনের মধ্যে কৃষাণ ও পরাগ দলের যৌথ মালিক, আজহার ব্যাটিং কোচ, রিজওয়ান ও সালিয়া খেলোয়াড়। শাদাব ম্যানেজার। তাদের মধ্যে নাসির ও শাদাব ছাড়া বাকিদের অন্তর্বর্তীকালীন বহিষ্কার করা হয়েছিলো। নাসিরের বিরুদ্ধে তদন্ত চলমান ছিল এবং অবশেষে এ রায় প্রদান করা হলো।

বাংলাদেশের হয়ে ১৯ টেস্ট, ৬৫ ওয়ানডে ও ৩১ টি-টুয়েন্টি খেলা নাসির সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০১৮ সালের জানুয়ারিতে। সর্বশেষ গত আগস্টে যুক্তরাষ্ট্রে ইউএস মাস্টার্স টি-টেন লিগে খেলেছেন নাসির, যেটি টি-টেন গ্লোবাল লিগেরই অংশ।

 

একাত্তর/জো
১৪ দল নিয়ে অনুষ্ঠিত হবে ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। যৌথভাবে এই আসরের আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
আর্জেন্টাইন তরুণ উইঙ্গার জানলুকা প্রেস্তিয়ানির জন্য খবরটা মোটেও সুখকর নয়, বরং ফুটবল বিশ্বের জন্য এটি এক বড়সড় শিক্ষা। সমকামভীতি বা 'হোমোফোবিক' আচরণের দায়ে বিশ্ব ফুটবলের নিয়ান্ত ফিফার কড়া শাস্তির...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আইসিসি’র সাথে পরামর্শ করবেন  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একইসঙ্গে, চলতি বছরে ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত...
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট আসরটি বিশ্বে এক নজিরবিহীন নাটকীয়তার সাক্ষী হয়ে রইল। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে খেলতে যেতে অস্বীকার করায় আসর থেকে ছিটকে গেছে বাংলাদেশ দল। আন্তর্জাতিক...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর