টস জিতে সিরিজ বাঁচাতে প্রথমে বল হাতে শ্রীলঙ্কা

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০২:২৯ পিএম

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিবা-রাত্রির ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর আড়াইটায়।

এদিকে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিততে পারলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে নাজমুল হোসেন শান্তর দল। অন্যদিকে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই লঙ্কানদের।

চট্টগ্রামের উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক হয়। শিশিরের কারণে রান তাড়া করা প্রথম ম্যাচে সহজ হয়েছে। দ্বিতীয় ম্যাচেও শিশিরের প্রভাব থাকবে। ওই চিন্তা মাথায় নিয়ে দ্বিতীয় ম্যাচে টস জিতে বোলিং নিয়েছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচ শেষে লঙ্কান অধিনায়ক বলেছিলেন, এখানে এতো শিশির থাকবে বুঝতে পারেননি তারা। টিম ম্যানেজমেন্টের থেকেও ধারণা পাননি।

গত ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে শ্রীলঙ্কা। মাহিশ থিকশানার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন দুনিথ ভেল্লালাগে। অন্যদিকে উইনিং কম্বিনেশন ধরে রেখেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ: আভিস্কা ফার্নান্দো, পাথুন নিশাঙ্কা, কুশল মেন্ডিস, সাদেরা সামারাবিক্রমা, আশালঙ্কা, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা, দিলশান মাদুশাঙ্কা, দুনিথ ভেল্লালাগে।

একাত্তর/এসি
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর