দুরু দুরু কাঁপা বুক উৎসবে মাতলো রিশাদ ঝড়ে

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৭:১৩ পিএম

২৩৫ রানের লক্ষ্য পেয়ে ওয়ানডে শিরোপার স্বাদ নিতে বেশ চওড়া হয়েছিল শান্তদের বুক। কিন্তু ব্যাট করতে নেমে ছয় বলের ব্যবধানে ওপেনার বিজয় ও কাপ্তান শান্তকে হারায় বাংলাদেশ। এরপর সৌম্যের কনকাশন সাব হিসেবে মাঠে নামা তানজিদ ও হৃদয়ে আবারও আশায় হৃদয় বাঁধছিল শান্তরা। কিন্তু সেখানে ছন্দ পতনের পর মাহমুদুল্লাহ এলেন আর গেলেন। তখন থেকেই সঙ্কুচিত হচ্ছিলো বুক, ভয়ে কাঁপছিলোও দুরু দুরু।

কিন্তু রিশাদ হোসেন মাঠে এসেই সব যেন এক তুড়িতে লণ্ডভণ্ড করে দিলেন। তার রুদ্রমূর্তিতে হাসারাঙ্গাসহ তছনছ হয়ে গেলো লঙ্কান বোলিং লাইনআপ। মুশফিককে সঙ্গে নিয়ে মাত্র ১৮ বলে ৪৮ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি। এর মধ্যে ছিল চারটি ছয় ও পাঁচটি বাউন্ডারি। বাংলাদেশ জয় পায় চার উইকেটে।

এদিন বাংলাদেশে হয়ে দারুণ এক ইনিংস খেলেন ওপেনের তানজিদ হাসান। ৮১ বলে ৮৪ রানের ইনিংসে তার ছিল চারটি ছক্কা ও ৯টি চারের মার। অপরদিকে শক্ত হাতে দাঁড়িয়ে থেকে রানের চাকা ঘোরাচ্ছিলেন মুশফিক ও মেহেদী মিরাজ। কিন্তু হঠাৎ খানিকটা উত্তেজিত হয়ে হাসারাঙ্গার বলে মধুসানার হাতে ক্যাচ দিয়ে ফেরত আসেন। কিন্তু এরপর যে এতো রোমাঞ্চ ছিল তা কে জানতো!

লঙ্কান বোলারদের মধ্যে লাহিরু কুমারা চারটি এবং হাসারাঙ্গা দুটি উইকেট নেন।

এর আগে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ২৩৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জেনিথ লিয়ানাগে একাই খেলেন। দুর্দান্ত সেঞ্চুরি করে অপরাজিত থাকেন এই মিডল অর্ডার। ১০১ রান করেন তিনি। এছাড়া ৩৭ রান করেন চারিথ আশালঙ্কা, ২৯ রান করেন কুশল মেন্ডিস।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রিশাদ হোসেন।

একাত্তর/এসি
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর