ভারতের বিরুদ্ধে সুযোগ কাজে লাগাতে চায় টাইগাররা

আপডেট : ২১ জুন ২০২৪, ০৯:২৭ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে আরও একটি অগ্নিপরীক্ষার মুখোমুখি টাইগাররা। এই পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আসরের অন্যতম ফেবারিট ভারত, যারা এখনও এ আসরে হারের স্বাদ নেয়নি। প্রথম ম্যাচে শান্তরা হেরেছে অস্ট্রেলিয়ার কাছে, অন্যদিকে আফগানদের হেসে খেলে হারিয়েছে ভারত। 

তবে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার আগে বেশ সতর্ক রোহিত শর্মা অ্যান্ড কোং। কারণ এর আগে বড় মঞ্চে বাংলাদেশের বিরুদ্ধে হারের রেকর্ড রয়েছে টিম ইন্ডিয়ার। একই সঙ্গে এই ম্যাচ জিতলে সেমিফাইনালের টিকিট পাকা হয়ে যাবে রোহিত শর্মা ও বিরাট কোহলিদের। সেটিও বিবেচনায় রাখছে টিম ইন্ডিয়া।
 
বাংলাদেশকে কোনোভাবেই হালকাভাবে নিতে নারাজ ভারতীয় দল। তবে , বাংলাদেশের বিরুদ্ধে ভারতের একাদশ কেমন হবে, আফগানিস্তানের ম্যাচের প্রথম একাদশ থাকবে, না তাতে কোনো পরিবর্তন আসবে, তা নিয়ে জল্পনা রয়েছে। এমনিতেও রোহিত শর্মা পরিস্থিতি অনুযায়ী বদলের ইঙ্গিতও দিয়ে রেখেছেন।

টাইগাররাও ভারত মোকাবেলায় প্রস্তুত। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ঘুড়ে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী তারা। শনিবার বাংলাদেশ সময় রাত আটটা ৩০ মিনিটে শুরু হবে অপেক্ষার এই ম্যাচটি।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, দলের টপ অর্ডার ব্যাটাররা ফর্মে ফেরার পথে থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার ভালো সুযোগ এখনও আছে। এটি দলের সব সদস্যই মাথায় রেখেছে। আর অতীত থেকেও অনুপ্রেরণা নিতে চায় সবাই। ভারতের বিরুদ্ধে একটা জমাট লড়াই হতে পারে। 

টি-টোয়েন্টিতে বাংলাদেশ-ভারত মুখোমুখি ১৩ বার। এর মধ্যে একটি জিতেছে টাইগাররা। এই ফরম্যাটের বিশ্বকাপে চারবার দেখা হয়েছে দুই দলের। সব ম্যাচই জিতেছে টিম ইন্ডিয়া। 

পরিসংখ্যান পক্ষে না থাকলেও, ভারতকে বিপক্ষে বেশিরভাগ ম্যাচেই আগ্রাসী ও লড়াকু ক্রিকেট খেলেছে টাইগাররা।

শনিবার অ্যান্টিগায় ভারতকে হারাতে না পারলে শেষ চারের দৌড় থেকে ছিটকে যাবে শান্তরা। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে জিতলে সেমিফাইনালের পথে এক পা দিয়ে ফেলবে ভারত। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়েছে টিম ইন্ডিয়া। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলে অ্যান্টিগার উইকেট সম্পর্কে ধারণা পেয়েছে বাংলাদেশ। ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে দ্বিতীয় ম্যাচ খেলতে বার্বাডোজ থেকে অ্যান্টিগা আসবে ভারত। ৪৮ ঘণ্টার কম সময়ের মধ্যে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে দু’দলই। কিন্তু ভেন্যু পরিবর্তন বা ভ্রমণ করতে হবে না টাইগারদের।

সম্ভাব্য বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ, লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভির ইসলাম, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।

সম্ভাব্য ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্রা চাহাল, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

একাত্তর/এসি
টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের পর পুরস্কারের অর্থে ভাসছে টিম ইন্ডিয়া। আসরের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জয়ের পর বিশ্ব ক্রিকেটের নিয়ান্তা আইসিসি’র কাছ থেকেই পেয়েছে ২১ কোটি টাকা।
বিশ দলের বিশ্বকাপে টিকে রইলো কেবল চার দল। বৃহস্পতিবারই ঠিক হয়ে যাবে টি-টোয়েন্টির দুই ফাইনালিস্টের নাম। সকাল সাড়ে ছয়টায় ত্রিনিদাদে লড়বে আফগানিস্তান আর সাউথ আফ্রিকা। রাত সাড়ে আটটায় গায়ানায় দ্বিতীয়...
অলিখিত কোয়াটার ফাইনালে বৃষ্টি আইনে বাংলাদেশকে আট রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান। কয়েক দফা বৃষ্টির পর এক ওভার কমিয়ে বাংলাদেশের জন্য লক্ষ্য নির্ধারণ করা হয়  ১১৪। তবে ১৭ দশমিক পাঁচ...
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও নকআউট খেলা নিয়ে কী হয়? নাটক ও অ্যাকশনে তাদের কখনই অভাব হয় না। এদিনও তার ব্যক্তিক্রম হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপের অলিখিত কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে তিন উইকেটে...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর