ম্যাচ গড়াপেটায় নারী ক্রিকেটার সোহেলি পাঁচ বছর নিষিদ্ধ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৯ পিএম

ম্যাচ গড়পেটার অভিযোগ বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

২০২৩ সালে বাংলাদেশ নারী ক্রিকেটাররা যখন দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন, ওই সময় দলের বাইরে থেকে সতীর্থদের ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন সোহেলি। 

অভিযোগ মেনে নেওয়া সোহেলির সাজা কার্যকর হবে ১০ ফেব্রুয়ারি থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য। এই সময় তিনি ক্রিকেট সংশ্লিষ্ট সব ধরনের কাজে নিষিদ্ধ থাকবেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, সোহেলি খেলোয়াড়বিধির মোট পাঁচটি নিয়ম লঙ্ঘণ করেছেন। 

২০২৩ সালে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার পর অবশ্য নিজেই সেটি স্বীকার করেছিলেন সোহেলি। ওই সময় তিনি জানান, আকাশ নামের এক জুয়াড়ির কাছ থেকে তিনি প্রস্তাব পান। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে কেবল মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে চেয়েছিলেন তিনি। 

বাংলাদেশের হয়ে দুটি আন্তর্জাতিক ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩৬ বছর বয়সী এই স্পিনার।

একাত্তর/এসি
১৪ দল নিয়ে অনুষ্ঠিত হবে ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। যৌথভাবে এই আসরের আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আইসিসি’র সাথে পরামর্শ করবেন  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একইসঙ্গে, চলতি বছরে ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত...
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট আসরটি বিশ্বে এক নজিরবিহীন নাটকীয়তার সাক্ষী হয়ে রইল। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে খেলতে যেতে অস্বীকার করায় আসর থেকে ছিটকে গেছে বাংলাদেশ দল। আন্তর্জাতিক...
রাজনৈতিক কারণে ভারত ও শ্রীলঙ্কায় চলমান ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ দল। মেগা ইভেন্টে অনুপস্থিত থাকায় র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়া এবং আগামী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারানো নিয়ে বড়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর