পাকিস্তানের গলায় বিদায় ঘণ্টা ধরিয়ে দিলো ভারত

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৩ পিএম

ভারত-পাকিস্তান ম্যাচের আগে বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক বিসিসিআই বস সৌরভ গাঙ্গুলী বলেছিলেন, আজ ভারতের কাছে পাকিস্তান পাত্তা পাবে না। সৌরভের ক্যালকুলেশন করা সেই ভবিষ্যদ্বাণী ফলে গেলো। রোহিত বাহিনীর কাছে পাকিস্তান হারলো ছয় উইকেটে। টানা দুই জয়ে সেমির পথে পা বাড়ালো ভারত। আর মুশকিল হয়ে গেলো, এই ম্যাচ হেরে যে সমীকরণ দাঁড়ালো তাতে চ্যাম্পিয়ন্স ট্রাফি থেকে আয়োজকদের বিদায় ঘণ্টা বেজেই গেলো বলা যেতেই পারে। আর আবারও তা হলো ভারতের হাত ধরেই।

রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ২৪২ রান চেজ করতে নেমে হেসেখেলেই পাকিস্তানকে হারালো টিম ইন্ডিয়া। হাতে অবশিষ্ট ছিল ছয়টি উইকেট ও ৪৫ বল।

শুরুতে দুই ওপেনারের মধ্যে আক্রমণাত্মক ছিলেন কাপ্তান রোহিত। তবে বেশিক্ষণ মাঠে থাকা হয়নি তার। শাহীন আফ্রিদির একটি ইয়রকার ক্রস ব্যাটে ঘুরাতে গিয়ে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। ততোক্ষণে ১৫ বলে করেন ২০ রান। এর মধ্যে একটি ছক্কা ও তিনটি বাউন্ডারি রয়েছে। সিঙ্গেল নিয়েছেন মাত্র দুটি।

এদিকে ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা সুভমন গিল খেলে গেছেন স্বভাবসুলভ ইনিংস। তবে এই ম্যাচে ফিফটির কাছে গিয়েও দেখা পান নাই। আবরারের একটি লেগিতে একেবারে ভ্যাবাচ্যাগা খেয়ে যান তিনি। বলটি গিয়ে উপড়ে দেয় মিডল স্ট্যাম্প। চলতি টুর্নামেন্টে ওই বলটিকে এখন পর্যন্ত ‘টুর্নামেন্ট সেরা’ বল হচ্ছে। গিল ৫২ বলে খেলে ৪৬ রানের ইনিংস। 

এদিকে ধীরে ধীরে আরেক কীর্তি গড়ছিলেন বিরাট কোহলি। মূলত শ্রেয়াস আইয়ারকে নিয়ে জয়ের বাকি কাজটা তিনিই সারেন। শ্রেয়সও (৫৬) এদিন ফিফটি তুলে নিয়েছেন।

ভারতের জয় যখন সময়ের ব্যাপার মাত্র, তখন ঘটে আরেক অস্বস্তি। কোহলি তার ৫১ তম সেঞ্চুরি থেকে আর মাত্র কিছু রান দূরে। শ্রেয়সের (৫৬) প্যাভিলিয়নের ফেরতের পর হার্দিক এসেই পেয়ে যান বাউন্ডারির দেখা। তবে বেশিক্ষণ টিকতে পারেন নাই। এটা হয়তো কোহলির জন্যই সুখকর হয়েছে!

ভারতের ম্যাচ জিততে যখন আর দুই রান প্রয়োজন, তখন কোহলির ব্যক্তিগত সংগ্রহ ৯৬। এদিকে ড্রেসিংরুম থেকে কাপ্তান হাতের ইশরায় বলে চলেছেন, হাঁকিয়ে দাও’। সেটি কোহলির নজরে এসেছে কি না তা জানা না গেলেও এমন পরিস্থিতিতে দর্শকদের হতাশ করেন নাই এই ডানহাতি। খুশদিল শাহর অফ স্ট্যাম্পের বাইরের একটি ডেলিভারি মিডঅফ দিয়ে সজোরে হাঁকালে প্রথমে উদযাপনে মাতে পুরো গ্যালারি, পরে কোহলি নিজেও। তুলে নেন ক্যারিয়ারের ৫১তম ওয়ানডে সেঞ্চুরি। ভারত জয় পেয়ে যায় ছয় উইকেটে। 

পাকিস্তানের বোলারদের মধ্যে শাহীন আফ্রিদি সবচেয়ে বেশি পিটুনি খেলেও তুলে নিয়েছেন দুইটি উইকেট। আর আবরার আহমেদ ও খুশদিল শাহ নিয়েছেন একটি করে।

পয়েন্ট টেবিল বলছে, সেমিতে উঠতে হলে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের জিততে তো হবেই, সঙ্গে নিউজিল্যান্ডেরও হারতে হবে ভারত ও বাংলাদেশের কাছে। এর ব্যতিক্রম হলে, ওই যে গলায় ঘণ্টা তো বাঁধাই আছে।

একাত্তর/এসি
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে দ্বিতীয় বারের মতো এই শিরোপা জিতলো ভারত।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টস জিতে ভালো শুরু করেছিলো নিউজিল্যান্ড। কিন্তু দলীয় ১০৮ রানের মধ্যে ইয়ং, রাচিন, উইলিয়ামসন ও ল্যাথামের সাজঘরে ফেরার পর ধারণা করা যাচ্ছিলো, তাদের স্কোর খুব বেশি আগাবে না।...
চ্যাম্পিয়ন্স ট্রাফির সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালে চলে গেলো নিউজিল্যান্ড।
নক আউট পর্বে অজিরা যেমন শক্তিশালী, ঠিক তেমনি এর বিপরীতে অবস্থান প্রোটিয়াদের। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে নিউজিল্যান্ড এক বিশাল স্কোর ছুড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ৫০ ওভার শেষে ছয় উইকেট তাদের...
ব্রাজিলের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্ভবত দীর্ঘ ক্যারিয়ারের শেষ নির্বাচনী লড়াইয়ে নেমেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময়...
ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানসহ উত্তরাঞ্চলীয় শহরগুলোতে তরুণদের ব্যাপক ভাঙচুর, দোকান লুটপাট ও পুলিশের ওপর রক্তক্ষয়ী হামলার পর কঠোর অবস্থানে নেমেছে জর্জিয়া মেলোনির সরকার। বিক্ষোভের নামে নজিরবিহীন...
আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজনৈতিকভাবে ব্যাকফুটে ঠেলে দিতে এবং ওয়াশিংটনের ওপর চাপ বাড়াতে ইচ্ছে করেই শান্তি আলোচনা দীর্ঘায়িত করছে ইরান।...
রাওয়ালপিন্ডিতে নিজের ক্যারিয়ারসেরা অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তানকে এক রূপকথার জয় উপহার দিলেন তরুণ অলরাউন্ডার আরাফাত মিনহাজ। শ্রীলঙ্কাকে হারানোর পর এবার শক্তিশালী ইংল্যান্ডকে ৮৭ রানের বড়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর