রাওয়ালপিন্ডিতে আজকের ম্যাচ ছিল বাংলাদেশের জন্য ‘ডু আর ডাই’। আর সমীকরণে গ্যাঁড়াকলে টুর্নামেন্টে পাকিস্তানের টিকে থাকার অবলম্বনও ছিল বাংলাদেশের জয়। তবে এতো কিছুতে জল ঢেলে দিয়েছে নিউজিল্যান্ড। শান্তদের দেওয়া ২৩৫ রানে লক্ষ্য পাঁচ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ব্ল্যাক ক্যাপসরা। এতে একদিকে শেষ হলো বাংলাদেশের সেমির আশা, অন্যদিকে একই আশায় গুড়েবালি পাকিস্তানেরও।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) ব্যাট করতে নেমে শুরুতেই কী বিপদেই না পড়েছিল কিউইরা। প্রথম ওভারে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান উইল ইয়ংকে শূন্য রানে সাজঘরে ফেরানো, তার পর ‘সাইলেন্ট কিলার’ খ্যাত কেইন উইলিয়ামসনকে একই পথ দেখিয়ে বেশ চাঙ্গা ছিল শান্ত বাহিনী।
কিন্তু তৃতীয় সাফল্য আসতে খানিকটা দেরি হলেও চতুর্থ উইকেট যখন পড়লো, ততোক্ষণে নিউজিল্যান্ডের কাছে জয় সময়ের ব্যাপার মাত্র। আর এতো কিছুর জন্য দায়ি রাচিন রবীন্দ্রের শতক হাঁকানো ইনিংস। ৩৮ দশমিক দুই ওভারে ১১২ রান করে আউট হন রাচিন। টম ল্যাথামও খেলেছেন অর্ধশতকের এক ইনিংস। এই জুটির সংগ্রহ ১২৯ রান।
পরে ফিলিপস ব্রেসওয়েলকে সঙ্গে নিয়ে জয়ে বন্দর উতরে যান। হাতে বল অবশিষ্ট ছিল ২৩টি।
বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন, নাহিদ, রিশাদ, মোস্তাফিজ একটি করে উইকেট নেন।
প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন চার উইকেট শিকার করা মাইকেল ব্রেসওয়েল।

শুরুতেই তাসকিনের চমক, যোগ দিলেন নাহিদও
টেনেটুনে ২৩৪ রান সংগ্রহের পর বল হাতে শুরুতেই চমক দিলেন দেশি পেসাররা। নিউজিল্যান্ডের ইনিংসের তাসকিনের করা প্রথম ওভারের শেষ বল দারুন এক ইনসুইং উপড়ে দেয় আগের ম্যাচের সেঞ্চুরিয়ান উইল ইয়াংয়ের স্ট্যাম্প। দলীয় এবং ব্যক্তি কোনো রানই তখন স্কোর বোর্ডে যোগ হয়নি।
তবে চমকের বাকি ছিল আরও কিছু। তা দেখান দলে জায়গা পাওয়া নতুন পেসার নাহিদ রানা। চতুর্থ ওভারের তৃতীয় বলে ‘সাইলেন্ট কিলার’ খ্যাত কেইন উইলিয়ামসনকে কট বিহাইন্ড করেন তিনি। তার ব্যাট থেকে আসে পাঁচ রান। আর ব্ল্যাক ক্যাপদের খাতায় তখন রান ১৫।
বর্তমানে ব্যাট করছেন দুই লেফটি ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র।
পাঁচ ওভার শেষে তাদের সংগ্রহ দুই উইকেটে ১৯ রান।

শান্তর পর জাকের-রিশাদের লড়াই, কিউইদের লক্ষ্য ২৩৫
ওপেনার শান্ত ছাড়া টপ ও মিডলে যাচ্ছেতাই ব্যাটিংয়ের পর লেয়ার অর্ডারের কল্যাণে বাংলাদেশের সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে ২৩৪। জয়ের জন্য নিউজিল্যান্ডের লক্ষ্য ২৩৫।
রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো শুরুর পরও তা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ওয়ান ডাউনে নামা মিরাজ থেকে শুরু করে মাহমুদুল্লা পর্যন্ত চার ব্যাটারের উইলো থাকে আসে মাত্র ২৬ রান।
পরে জাকের ও রিশাদের আক্রমণে স্কোর বোর্ডের চাকা বেশ দ্রুতই ঘুরতে থাকে। কিন্তু হেনরির বিপক্ষে অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে রণে ভঙ্গ দেন রিশাদ। এরপর তাসকিন, মুস্তাফিজদের নিয়ে আর বেশি আগানো যায়নি। শেষে রান আউটে কাটা পড়েন জাকের।
এদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ স্কোর করেছেন ক্যাপ্টেন শান্ত (৭৭)। দ্বিতীয় সর্বোচ্চ করেন জাকের আলী (৪৫)। আর রিশাদ করেন ২৬ রান।
কিউই বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মাইকেল ব্রেসওয়েল। তিনি নেন চারটি উইকেট। এছাড়া উইলিয়াম ও’রোরকে দুটি এবং ম্যাট হেনরি ও জেমিসন নেন একটি করে উইকেট।
এলেন আর ফিরলেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ
এক শান্ত ছাড়া টপ অর্ডারে যখন টাইগারদের দুর্গতি তখন শেষ ভরসা ছিল মিডলে। তবে সেখানেও হতাশ দর্শক। ২৩তম ওভারে শেষ বলে মুশফিক উইকেট বিলিয়ে দেওয়ার পর মাঠে আসেন আরেক অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লা রিয়াদ। তবে হতাশ করেন তিনিও। এক মাইকেল ব্রেসওয়েলেই একের পর এক ধরাশায়ী হচ্ছেন বাংলাদেশের ব্যাটাররা।
মুশফিক আউট হওয়ার তিন ওভার পর সেই ব্রেসওয়েলের শিকার হন রিয়াদ। তার ব্যক্তিগত সংগ্রহ মাত্র চার। বিয়াদের বিদায়ের মধ্য দিয়ে সারির অর্ধেক উইকেট হারায় বাংলাদেশ।
অপরদিকে ৬৩ রানে অপরাজিত থেকে লড়ে যাচ্ছেন ক্যাপ্টেন শান্ত। এবার তাকে সঙ্গ দিচ্ছেন জাকের আলী। আর বাংলাদেশের সংগ্রহ ৩৩ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৪৩ রান। পাঁচটি উইকেটের মধ্যে চারটি নিয়েছেন ব্রেসওয়েল।

শান্তর ফিফটি, ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার
রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো শুরুর পরও তা ধরে রাখতে পারলো না বাংলাদেশ। আট দশমিক দুই ওভারে তানজিদ হাসানের উইকেট পতনের পর ১১তম ওভারের শেষ বলে প্যাভিলিয়নের পথ ধরেছেন ওয়ান ডাউনে নামা মেহেদী মিরাজ। তবে হৃদয়কে নিয়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছিলেন কাপ্তান শান্ত। কিন্তু ২০ দশমিক তিন ওভারে আবারও ছন্দ পতন। মাইকেল ব্রেসওয়েলকে আগ্রাসীভাবে উড়িয়ে মারতে গিয়ে উইলিয়ামসনের হাতে ধরা পড়েন হৃদয় (৭)। দলীয় শতক পার হওয়ার আগেই তিন উইকেট হারায় বাংলাদেশ।
তবে এক পাশ এখনও আগলে রেখেছেন শান্ত। তুলে নিয়েছেন ফিফটি। তাকে সঙ্গ দিতে এসে অভিজ্ঞ মুশফিকও খেই হারিয়েছেন। সেই ব্রেসওয়েলকে সুইপ করতে গিয়ে ধরা পরেন রাচিন রবীন্দ্রের হাতে। তার সংগ্রহ মাত্র দুই। তার বিদায়ের পর মাঠে এসেছেন আরেক অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৩ ওভারে চার উইকেট হারিয়ে ১০৬ রান।

নিউজিল্যান্ডের বিপক্ষে ‘ডু অর ডাই’ ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ
বাঁচা-মরার ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।
পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল তিনটায়।
টিকে থাকার ম্যাচে দুই পরিবর্তন এনেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সৌম্য সরকার ও তানজিম সাকিবের পরিবর্তে একাদশে খেলবেন মাহমুদ উল্লাহ ও নাহিদ রানা।
নিউজিল্যান্ড দলেও দুই পরিবর্তন এসেছে।

নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়ং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম লাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, কাইল জেমিসন ও উইলিয়াম ও’রোরকে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), জাকের আলী, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তানের গলায় বিদায় ঘণ্টা ধরিয়ে দিলো ভারত