বরুণের ঘূর্ণিতে কিউইরা কাত, গ্রুপ সেরা হয়ে সেমিতে ভারত

আপডেট : ০২ মার্চ ২০২৫, ১১:০২ পিএম

নিউজিল্যান্ডের কাছে আড়ইশ’ রান খুব বড় লক্ষ্য নয়, তা হয়তো বলার অপেক্ষা রাখেনা। তবে এদিন রোহিত বাহিনী কিস্তিমাত করলো ঘূর্ণির যাদুতে। নিউজিল্যান্ডকে ২০৫ রানে অলআউট করে গ্রুপ সেরা হয়েই সেমিতে গেলো টিম ইন্ডিয়া। কিউইদের ৯টি উইকেট নিয়েছেন ভারতীয় স্পিনাররা।

২৫০ রানের লক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই রাচিনের উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর ইয়ং ও কেইন উইলিয়ামসনের জুটি সেই ধাক্কা সামলে নেয়। কিন্তু ইয়ংয়ের ইনিংস লম্বা হয়নি। এমনকি লম্বা হয়নি ডার্লি মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপসদের ইনিংসও। বরুণ-কুলদীপদের স্পিনের ভেলকিতে একমাত্র বুক চিতিয়ে লড়ে যাচ্ছিলেন উইলিয়ামসন। তিনি প্যাভিলিয়নে ফেরত (৮১) গেলে আর ঘুরে দাঁড়ানো হয়নি।

ভারতীয় বোলারদের মধ্যে বরুণ চক্রবর্তী পাঁচটি, কুলদীপ যাদব দুইট এবং হার্দিক, আকসার, জাদেজা একটি করে উইকেট নেন। 

ম্যাচ সেরা হয়েছেন বরুণ চক্রবর্তী।

গ্রুপ ‘এ’ থেকে ভারত তিন ম্যাচেই জেতায় প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে তারা। চার মার্চ দুবাইতে হবে ম্যাচটি। পরদিন লাহোরে অন্য সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে।

ভারতের গলা থেকে উইলিয়াম কাঁটা নামলো, জয়ের সুবাস পাচ্ছে রোহিতরা

দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে দারুণ বোলিংয়ে শক্তিশালী ব্যাটিং ইউনিটের দল ভারতেকে আড়াইশ’র আগেই বেঁধে ফেলে নিউজিল্যান্ড। হেনরির পাঁচ উইকেট ও অসাধারণ কয়েকটি ক্যাচে ভারতের স্কোর গিয়ে দাঁড়ায় ২৪৯।

এদিন রোহিত, গিল, কোহলিরা ব্যর্থ হলে দলকে টেনে তোলেন শ্রেয়স (৭৯) ও আকসার (৪২)। পরে লোকেশ রাহুল (২৩) ও হার্দিকের (৪৫) কল্যাণে স্কোর গিয়ে দাঁড়ায় ২৪৯।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই রাচিনকে ফেরান জাদেজা। এর ইয়ং, মিচেল ল্যাথরা স্কোরবোর্ড সচল রাখলেও উইকেট আগলে রাখতে পারেন নাই। তবে ভারতের গলার কাঁটা হয়ে বিঁধে ছিলেন সাইলেন্ট কিলার খ্যাত কেইন উইলিয়ামসন। অবশেষে আকসারের একপি ফ্লাইটেড ডেলিভারিতে ধোকা খেয়ে যান তিনি। রাহুল স্ট্যাম্প উপড়ানোর আগেই প্যাভিলিয়নের পথ ধরে তিনি। ১২০ বলে তার সংগ্রহ ৮১। একমাত্র তিনিই কিউইদের জয়ে সুবাস দিচ্ছিলেন।

তবে স্যাটনার মাঠে এসেই হাত খুলে ব্যাট করতে শুরু করেছেন। এরই মধ্যে হাঁকিয়েছেন বিশাল দুটি ছক্কা। গ্রুপ সেরা হতে কিউইরা এখন তাকিয়ে ছিল তার দিকে। কিন্তু ৪৪ দশমিক দুই ওভারে বরুণ চক্রবর্তীর একটি সোজাসাপ্টা ডেলিভারি তার স্ট্যাম্প উপড়ে দেয়। ওই ওভারের চতুর্থ বলে ম্যাট হেনরির উইকেটও তুলে নেন তিনি। জয়ের জন্য ৩০ বলে তাদের দরকার ৫৪ রান, হাতে আছে আর এক উইকেট।

ভারতের বোলারদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে সফল বরুণ চক্রবর্তী। নিয়েছেন পাঁচটি উইকেট।

একাত্তর/এসি
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে দ্বিতীয় বারের মতো এই শিরোপা জিতলো ভারত।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টস জিতে ভালো শুরু করেছিলো নিউজিল্যান্ড। কিন্তু দলীয় ১০৮ রানের মধ্যে ইয়ং, রাচিন, উইলিয়ামসন ও ল্যাথামের সাজঘরে ফেরার পর ধারণা করা যাচ্ছিলো, তাদের স্কোর খুব বেশি আগাবে না।...
চ্যাম্পিয়ন্স ট্রাফির সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালে চলে গেলো নিউজিল্যান্ড।
নক আউট পর্বে অজিরা যেমন শক্তিশালী, ঠিক তেমনি এর বিপরীতে অবস্থান প্রোটিয়াদের। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে নিউজিল্যান্ড এক বিশাল স্কোর ছুড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ৫০ ওভার শেষে ছয় উইকেট তাদের...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর